Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১৩:২০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:২৫, ২১ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক
১৩:২০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:২৫, ২১ অক্টোবর ২০২৬
আরও খবর
৪ হাজার কোটি বাজেটের ‘রামায়ণ’, কত আয় করতে পারবে?
ভারতে রামায়ণ কুইজ জিতলেন দুই মুসলিম ছাত্র
৭৫০ কোটির সিরিজে ৭৫ কোটি করে নিচ্ছেন হৃতিক-রণবীর

‘রামায়ণ’ সিনেমার ৪ হাজার গয়না তৈরি করতে লেগেছে ১৮ মাস

বিনোদন ডেস্ক
১৩:২০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:২৫, ২১ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক
১৩:২০, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:২৫, ২১ অক্টোবর ২০২৬
সিনেমাটির দৃশ্য। ছবি : এক্স থেকে নেওয়া

নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর আলোচনায় এসেছে চরিত্রগুলোর পোশাক ও গয়না। রাম, রাবণ থেকে শুরু করে অন্যান্য চরিত্রের অলংকারেও রয়েছে বিশেষ নকশা। এসব গয়না তৈরি করতে ১৮ মাস সময় নিয়েছে ভারতের গয়না নির্মাতা প্রতিষ্ঠান আম্রাপালি জুয়েলসের দল ট্রাইব আম্রাপালি। সব মিলিয়ে তৈরি হয়েছে ৪ হাজারের বেশি অলংকার।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গয়না তৈরির পুরো কাজের নেতৃত্বে ছিলেন আম্রাপালি জুয়েলসের প্রধান নির্বাহী ও সৃজনশীল পরিচালক তারং অরোরা।

কাজটি সহজ ছিল না। কারণ, সিনেমার প্রতিটি চরিত্রের জন্য আলাদা নকশার গয়না তৈরি করতে হয়েছে। এ জন্য ভারতের পুরোনো গয়নার নকশা, ভাস্কর্য, বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও আম্রাপালি জাদুঘরের সংগ্রহশালা থেকে তথ্য সংগ্রহ করেছেন নির্মাতারা। তাঁদের লক্ষ্য ছিল, গয়নাগুলো দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি চরিত্রের সঙ্গে মানানসই করা।

যেমন, অযোধ্যার রাজপুত্র রামের গয়না আর বনবাসে থাকা রামের গয়না এক রকম নয়। রাজকীয় পরিবেশে তাঁর সাজে যে অলংকার থাকবে, বনবাসের সময় তা কমিয়ে আনতে হয়েছে। একইভাবে যোদ্ধা ও রাজদরবারের মানুষের সাজেও পার্থক্য রাখা হয়েছে।

সীতার গয়নাও সিনেমার গল্পের সঙ্গে যুক্ত। তাঁকে অপহরণের সময় যে অলংকারগুলো পড়ে যায়, সেগুলোও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। তাই কোন দৃশ্যে কোন গয়না ব্যবহার করা হবে, তা খুব সতর্কভাবে ঠিক করতে হয়েছে।

রাবণের গয়না তৈরির ক্ষেত্রেও তাঁর চরিত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর ক্ষমতা, রাজকীয় ভাব এবং দেবতা শিবের প্রতি ভক্তির বিষয়টি অলংকারের নকশায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নির্মাতারা। পাশাপাশি লঙ্কার নিজস্ব বৈশিষ্ট্যও তুলে ধরতে হয়েছে।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে তারং অরোরা বলেন, এর আগে ‘বাহুবলী’, ‘মণিকর্ণিকা’ ও ‘তুম্বাড়’-এর মতো সিনেমার জন্য গয়না তৈরি করেছে তাঁদের প্রতিষ্ঠান। তবে ‘রামায়ণ’-এর কাজ আলাদা। কারণ, এখানে শুধু একটি বা দুটি চরিত্র নয়, প্রায় সব চরিত্রের জন্যই গয়না তৈরি করতে হয়েছে।

তাঁর মতে, রাম, কৃষ্ণ কিংবা যুধিষ্ঠিরের মতো পৌরাণিক চরিত্র সম্পর্কে দর্শকের আগে থেকেই ধারণা রয়েছে। সেই পরিচিত রূপের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে চরিত্রগুলোকে পর্দায় তুলে ধরাই ছিল তাঁদের বড় চ্যালেঞ্জ।

রামায়ণ

সংশ্লিষ্ট সংবাদ: রামায়ণ

৩১ জুলাই ২০২৬
৪ হাজার কোটি বাজেটের ‘রামায়ণ’, কত আয় করতে পারবে?
সর্বাধিক পঠিত
  1. ৬০০ কোটির পথে ‘জেলার ২’, সপ্তম দিনে আয় কমল ৪০ শতাংশ
  2. সিনেমা ছাড়িয়ে সুগন্ধি ব্যবসায় ১২০ কোটির মাইলফলক সামান্থার
  3. বিশ্রামে অমিতাভ বচ্চন, কী হয়েছে বিগ বি-র?
  4. সেরা সি-ফুড প্রশিক্ষক হিসেবে সম্মাননা পেলেন হাসিনা আনছার
  5. রোদের আলো আর একটুখানি গোলাপির স্পর্শেই সব সম্ভব: জয়া আহসান
  6. ভক্তদের উদ্দেশে জয়া আহসান লিখলেন, মনটা ভালো থাকুক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x