Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:১৫, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:১৯, ২৬ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:১৫, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:১৯, ২৬ অক্টোবর ২০২৬
আরও খবর
ভ্যাট নিবন্ধন নিল নেটফ্লিক্স

নেটফ্লিক্সে আগ্রহ হারাচ্ছেন দর্শক

বিনোদন ডেস্ক
১৫:১৫, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:১৯, ২৬ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:১৫, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:১৯, ২৬ অক্টোবর ২০২৬
নেটফ্লিক্সের লোগো। ছবি : টেকহাইভ

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দর্শকের আগ্রহ কমছে। কয়েক বছর আগের তুলনায় গ্রাহকেরা এখন মাসে কম দিন নেটফ্লিক্স অ্যাপ খুলছেন। একই সঙ্গে প্ল্যাটফর্মটিতে ব্যক্তিপ্রতি কনটেন্ট দেখার সময়ও কমেছে। এতে দর্শক সম্পৃক্ততা বাড়ানো নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে নেটফ্লিক্সের অভ্যন্তরীণ তথ্যের বরাতে এসব বিষয় উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্সের গ্রাহকেরা কত দিন অ্যাপটি ব্যবহার করছেন এবং কতক্ষণ কনটেন্ট দেখছেন, তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে।

নেটফ্লিক্স গ্রাহকেরা কত ঘন ঘন অ্যাপটি ব্যবহার করছেন, তা পরিমাপ করতে ‘কোয়ালিফায়েড প্লে ডেজ’ নামের একটি সূচক ব্যবহার করে। এই সূচক অনুযায়ী, কয়েক বছর আগের তুলনায় গ্রাহকেরা এখন মাসে কম দিন নেটফ্লিক্সে প্রবেশ করছেন। এ ছাড়া একজন গ্রাহক গড়ে কতক্ষণ কনটেন্ট দেখছেন, সেই সময়ও কমেছে।

তবে নেটফ্লিক্সে মোট দেখার সময় কমেছে, এমন নয়। ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্ল্যাটফর্মটিতে মোট দেখার সময় সামান্য বেড়েছে। এর পেছনে নতুন গ্রাহক যুক্ত হওয়ার ভূমিকা রয়েছে। অর্থাৎ, সামগ্রিকভাবে দেখার সময় বাড়লেও প্রত্যেক গ্রাহকের দেখার সময় বাড়ছে না।

দর্শকের আগ্রহ কমার পেছনে কয়েকটি কারণ সামনে এসেছে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় কনটেন্টের অভাব, প্রতিযোগী প্ল্যাটফর্মের চাপ এবং দর্শকদের বিনোদন দেখার অভ্যাসে পরিবর্তন। ইউটিউবের মতো বিনা মূল্যের ভিডিও প্ল্যাটফর্মও নেটফ্লিক্সের জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রে টেলিভিশনে দর্শকের সময়ের একটি বড় অংশ এখন ইউটিউবের দখলে। বৈচিত্র্যময় ভিডিও, নিয়মিত নতুন কনটেন্ট এবং বিনা মূল্যে দেখার সুযোগের কারণে দর্শকেরা এসব প্ল্যাটফর্মে বেশি সময় ব্যয় করছেন।

তবে দর্শক সম্পৃক্ততা কমার অর্থ এই নয় যে, নেটফ্লিক্সের গ্রাহকেরা ব্যাপক হারে সাবস্ক্রিপশন বাতিল করছেন। প্রতিষ্ঠানটির গ্রাহক ধরে রাখার পরিস্থিতি এখনো তুলনামূলকভাবে ভালো। ফলে নেটফ্লিক্সের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে, গ্রাহকদের নিয়মিত প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা এবং দেখার সময় বাড়ানো।

এ জন্য নেটফ্লিক্স সিনেমা ও সিরিজের পাশাপাশি পডকাস্ট, সরাসরি সম্প্রচার এবং খেলাধুলার আয়োজনেও বিনিয়োগ করছে। এসব উদ্যোগের মাধ্যমে দর্শকের আগ্রহ বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

তবে নতুন কনটেন্ট ও বিনিয়োগের মাধ্যমে নেটফ্লিক্স দর্শকদের আগের মতো নিয়মিত প্ল্যাটফর্মে ফিরিয়ে আনতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

নেটফিক্স
সর্বাধিক পঠিত
  1. ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন সুজাত শিমুল, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?
  2. কমেডি সিনেমাকে বিদায় জানাচ্ছেন সাচা ব্যারন কোহেন
  3. আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, লাগছে না কেমোথেরাপি
  4. ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান
  5. ফ্লপ ‘ডিগার’ : ২০০০ কোটি টাকা লোকসানের মুখে টম ক্রুজের সিনেমা
  6. ৫০ বছরে ফিডব্যাক, ১১ বছর পর আসছে নতুন গান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x