নতুনদের নিয়োগ দিচ্ছে প্রাণ
নতুনদের আকর্ষণীয় চাকরির সুযোগ দিচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ম্যানেজমেন্ট ট্রেইনি—ইএইচএস’ পদে শুধু পুরুষদের হবিগঞ্জ ও নরসিংদী জেলায় এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশবিজ্ঞান বিষয়ে বিএসসি বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নতুনদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। তবে এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও পদটিতে আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষায় দক্ষ ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ১৩ এপ্রিল, ২০১৭ পর্যন্ত বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক