৩৭ ধরনের পদে জনবল নিচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ
ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড ৩৭ ধরনের পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় একটি দৈনিকে প্রকাশিত এ বিজ্ঞাপন অনুযায়ী পদগুলোতে এক বা একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে :
সিএফও বা কোম্পানি সেক্রেটারি, ক্যাপ্টেন - বোয়িং ৭৭৭-২০০/৩০০ ইআর, ক্যাপ্টেন এ ৩১০-৩০০ ইআর, ক্যাপ্টেন এমডি - ৮৩, ক্যাপ্টেন - ইআরজে ১৪৫ এলআর, ক্যাপ্টেন এটিআর – ৭২, ফার্স্ট অফিসার, ক্যাডেট পাইলট, এয়ারক্রাফট মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার, ম্যানেজার-প্রকিউরমেন্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-প্রকিউরমেন্ট, হেড অব মার্কেটিং, ডিজিএম – মার্কেটিং, ম্যানেজার – মার্কেটিং, এক্সিকিউটিভ – মার্কেটিং, জুনিয়র এক্সিকিউটিভ – সেলস, ম্যানেজার – রিজার্ভেশন, জুনিয়র এক্সিকিউটিভ – রিজার্ভেশন, ম্যানেজার – শেয়ার, জুনিয়র এক্সিকিউটিভ – শেয়ার, জিএম – ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, ম্যানেজার - ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, জুনিয়র এক্সিকিউটিভ – অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – পিআর, জুনিয়র এক্সিকিউটিভ – পিআর, ম্যানেজার – আইটি, এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ – আইটি, টেকনিশিয়ান – আইটি, ম্যানেজার – কেবিন সার্ভিস, ফ্লাইট অ্যাটেনডেন্টস (পুরুষ ও মহিলা), ফ্লাইট ডিসপ্যাচার, ফ্লাইট অপারেশন অফিসার, ট্রাফিক অফিসার, জুনিয়র এক্সিকিউটিভ – রেভিনিউ, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ বা রিসিপশনিস্ট (মহিলা), জিএসই অপারেটর, মেকানিক্যাল ট্রান্সপোর্ট অপারেটর।
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও ছবিসহ আবেদন করতে পারবেন ‘ম্যানেজার এইচআর, হেড অফিস, উত্তরা টাওয়ার (৫ম ফ্লোর), জসিমউদ্দীন অ্যাভিনিউ, সেক্টর # ০৩, উত্তরা, ঢাকা-১২৩০’ ঠিকানায়। ফ্লাইট অ্যাটেনডেন্স পদে আবেদনের জন্য প্রার্থীর পূর্ণাঙ্গ ছবি পাঠাতে হবে। পদগুলোতে আবেদন করা যাবে ২০ জুলাই, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকায় ২৬ জুন, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।


চাকরি চাই ডেস্ক