অভিজ্ঞতা ছাড়াই প্রাণে আকর্ষণীয় চাকরি
দেশের জনপ্রিয় বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানটিতে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তবে প্রার্থীদের যোগাযোগে দক্ষ এবং দলগতভাবে কাজ ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের মাইক্রোসফট অফিসে অভিজ্ঞ হতে হবে।
বয়স
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও কর্মস্থল
নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা। পদটিতে নিয়োগ দেওয়া হবে রাজধানী ঢাকায়।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট-২০১৬।
সূত্র : বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক