৮০ জনকে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ৬টি পদে ৮০ জনকে নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এইচএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
পদসংখ্যা
৮০টি;
প্রার্থীর ধরন
নারী-পুরুষ
বয়স
নির্ধারিত নয়।
অভিজ্ঞতা
৫-২৫ বছর।
বেতন
আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
কর্মস্থল
পাবনা, নাটোর, নরসিংদী, হবিগঞ্জ, রংপুর, গাজীপুর, রাজশাহী ও মাগুরা
আবেদন শুরু
২৫ এপ্রিল ২০২৬।
আবেদনের শেষ তারিখ
১৫ মে ২০২৬ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে career@rflgroupbd.com অথবা hrm978@rflgroupbd.com এই ঠিকানায় সিভি পাঠাতে হবে।

চাকরি চাই ডেস্ক