বিকাশে কেনাকাটায় ২০ শতাংশ ছাড়
আসন্ন ঈদুল আজহা উদযাপনের অংশ হিসেবে বিকাশের গ্রাহকরা দেশজুড়ে ৩৬৫টি আউটলেটে বিকাশ দিয়ে কেনাকাটায় মূল্য পরিশোধে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক পাবেন। সেপ্টেম্বরের ১১ তারিখ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদুল আজহার দিন পর্যন্ত।
বিকাশ লাইফ স্টাইল, ই-কমার্সসহ দেশের সেরা ৩৯টি ব্র্যান্ডের সহযোগিতায় এই ক্যাশ ব্যাক অফার দিচ্ছে। এই ব্র্যান্ডগুলোর মধ্যে আড়ং, লোটো, ক্যাটস আই, জেনিস, এক্সপ্রেস লেদার, স্বপ্ন, আগোরা, ডেইলি শপিং, আম্বার লাইফ স্টাইল, রিলুস, রেড, মুনসুন রেইন, কে জেড ইন্টারন্যাশনাল, ওমেন্স ওয়ার্ল্ড, জেমস গ্যালারি, ব্যাং, ইরানি বোরখা হাউস, সেইলর, সহজ ডট কম, বাসবিডি ডট কম উল্লেখযোগ্য।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন জেলার আউটলেটগুলোতে কেনাকাটার মূল্য বিকাশ দিয়ে পরিশোধ করলে এই ক্যাশ ব্যাক মিলবে।
এই অফারে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর নাম এবং তাদের আউটলেটের তালিকার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিকাশের ওয়েবসাইট (www.bkash.com) এবং ফেসবুক পেজ www.facebook.com/bkashlimited এ।
গ্রাহক পেমেন্ট করার পরবর্তী দুই কর্মদিবসে তার বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ব্যাক অ্যামাউন্ট জমা হবে। এ ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ আরোপ হবে না।

জান্নাতুল এ্যানি