রাশিফল
দিন ভালো যাবে বৃষের, অসুস্থ হতে পারেন কন্যা
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৬ ও ৭। শুভ বার শুক্র ও সোম। শুভ রত্ন হীরা ও এমিথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি কল্পনাপ্রবণ। আপনার মন চিন্তা-ভাবনা বহির্মুখী। আপনার ইনটুইশন ও বিশ্লেষণী ক্ষমতা প্রখর। রহস্যময় ও আধিভৌতিক বিষয়, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আপনার আকর্ষণ রয়েছে। নিজের কথা গুছিয়ে বলা ও অন্যকে প্রভাবিত করার গুণ আছে আপনার। বাস্তববাদী ও বৈষয়িক হতে পারলে আপনার পার্থিব সাফল্যের পথ কেউ আটকাতে পারবে না।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব হেনরি ফন্ডা, পিয়ার্স ব্রসনান, ডেবরা উইঙ্গার প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো যাবে না। বিকেলের দিকে অসুস্থবোধ করতে পারেন। পত্র যোগাযোগ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি সামগ্রিকভাবে ভালো যাবে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজকর্মের জন্য প্রশংসিত হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হবে। বাড়িতে আত্মীয়সমাগম হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মানসিক শান্তি বজায় থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যয় সংকোচন করার চেষ্টা করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সাংগঠনিক কাজকর্মে সুফল পাবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কোনো গোপন ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। কোনো অশুভ সংবাদ পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূলে থাকবে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পাবেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি সামগ্রিকভাবে শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ দেখা দিতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আপনজনরা কেউ শত্রুতা করতে পারে। কোনো ধরনের ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।

ড. মুহম্মদ আনিসুল হক