রাশিফল
কন্যার রোমান্স শুভ, ব্যয় বৃদ্ধি পাবে কুম্ভের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৫ ও ৯। শুভবার বুধ ও মঙ্গল। শুভ রত্ন পান্না ও রক্তপ্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি প্রখর বুদ্ধিবৃত্তির অধিকারী। আপনি দিলখোলা এবং বিতর্কপ্রিয়। আপনি স্পষ্টভাষী, যা বিশ্বাস করেন তা-ই বলেন। সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার মধ্যে। যেকোনো বিষয়ের খুঁটিনাটি দিক আপনি আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ ক্ষমতা আপনার জীবনে সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। আপনাকে আত্মসংযমী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, কথাশিল্পী হেরম্যান ওক, ঐতিহাসিক ইবনে খালদুন, ক্রিস্টোফার লি, বিজ্ঞানী জন ডগলাস ককক্রাফট প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। সৃষ্টির রহস্য জানার কৌতূহল জাগতে পারে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো সৎ মানুষের পরামর্শে উপকৃত হতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। অতিন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। কারো সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যেতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতা দেখা দিতে পারে। আহারে-বিহারে সতর্কতা অবলম্বন করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যক্তিগত সৃজনশীলতা বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজকর্মে সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মের প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। চিত্ত চাঞ্চল্য দেখা দেওয়ার সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কাজকর্মে উৎসাহবোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। গৃহে অতিথি সমাগম হতে পারে। ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। হাতছাড়া হয়ে যাওয়া কোনো জিনিসের দখল ফিরে পেতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। মানসিক শান্তি বজায় থাকবে। বিনয়ী আচরণ দিয়ে অন্যকে মুগ্ধ করতে পারবেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। রাজনীতিবিদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

ড. মুহম্মদ আনিসুল হক