সেইলরে সাশ্রয়ী দামে ট্রেন্ডি পোশাক
সেইলরে নতুন পোশাক। ছবি : সংগৃহীত
গরম এবং ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের পোশাক নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘সেইলর’। রেডি টু ওয়্যার আউটফিটে থাকছে ফরমাল ও ক্যাজুয়াল পোশাক। ভ্যালু এডিশন হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে ওয়াশ, ডিজিটাল প্রিন্ট এবং অ্যাম্ব্রয়ডারির নকশার ওপর। শার্ট, পোলো এবং ট্রাউজারে অনুসরণ করা হয়েছে বিশেষ কাট। তরুণীদের জন্য স্মুদি লেয়ারিং ফ্যাশন এবং লং লিনেন ফেব্রিকের কামিজ বা কুর্তায় অ্যাম্ব্রয়ডারির আর্ট ওয়ার্ক থাকছে এবারও।
‘সেইলর’-এর বিজনেস ম্যানেজমেন্ট প্রধান রেজাউল কবির বলেন, ‘সেইলর পরিবারের সবার ব্র্যান্ড। উৎসব মানেই তাই সবার জন্য নতুন ডিজাইন। তাই এই গরমের মাঝেও পোশাকের ঢং বা রং এখন তাই উৎসবমুখী।’
ধানমণ্ডি, উত্তরা, যমুনা ফিউচার পার্ক, মিরপুর ও পুলিশ প্লাজাসহ সব আউটলেটের পাশাপাশি নিত্যনতুন সেইলর- প্রোডাক্টের খোঁজখবর পাবেন ফেসবুকে।

ফিচার ডেস্ক