রাশিফল
ব্যবসায় লোকসান হতে পারে বৃষের, দায়িত্ব বাড়বে কর্কটের
আজ জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও শুক্র। আপনার শুভসংখ্যা ১ ও ৬। শুভ বার রবি ও শুক্র। শুভ রত্ন রুবি ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল, সহানুভূতিশীল ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনার স্নেহ-মমতা প্রবল, আপনার রয়েছে নাটকীয় মনোভাব। সহজেই অন্যের সঙ্গে সম্পর্ক গড়তে পারেন। তাই প্রাচুর্য, বিলাস ও সামাজিক জীবন ভালোবাসেন। সহজে অন্যদের প্রভাবিত করতে পারেন। সাফল্য লাভের জন্য আপনাকে বিনয়ী হতে হবে এবং ইন্দ্রিয় সুখপরায়ণতা সম্পর্কে সতর্ক থাকতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব সম্রাট নেপোলিয়ন, লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ, কবি সুকান্ত ভট্টাচার্য প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সামগ্রিক পরিস্থিতি অনুকূলে থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি খুব একটা ভালো না-ও যেতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। কেউ যেতে চাইলে তাকে যেতে দিন। কর-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। এমন কিছু করবেন না, যাতে স্বভাব-চরিত্র প্রশ্নবিদ্ধ হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শত্রুপক্ষের তৎপরতা বাড়বে। শত্রুকে দুর্বল না ভাবলে ভালো। সীমা লঙ্ঘনের চেষ্টা ক্ষতিকর হতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বাড়তে পারে। শরীর ভালো না-ও যেতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের মন জুগিয়ে চলার চেষ্টা করুন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। ধর্মীয় কাজকর্মের প্রতি অনুরাগ বাড়বে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সুফল পেতে পারেন। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ছোট ভাইবোনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির শঙ্কা আছে। প্রতিবেশীর সঙ্গে কোনো বিরোধ থাকলে মিটে যেতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। প্রয়োজনে কোনো আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। চোখ বা মাথাব্যথায় ভুগতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সব ব্যাপারে আত্মসচেতন থাকার চেষ্টা করুন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শোকগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। বন্ধুদের সহযোগিতা পাবেন। পেশাগত দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ প্রভাবশালীদের সহযোগিতা পাবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

ড. মুহম্মদ আনিসুল হক