দেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক স্কিনকেয়ার ব্র্যান্ড ‘দ্য পিউরেস্ট সলিউশনস’
বাংলাদেশের প্রিমিয়াম স্কিনকেয়ার বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ব্র্যান্ড দ্য পিউরেস্ট সলিউশনস। ব্র্যান্ডটির বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে কার্যক্রম শুরু করেছে টি. এন. ট্রেড ইন্টারন্যাশনাল।
এ উপলক্ষে গত ২০ জুলাই রাজধানীর লা মেরিডিয়ান ঢাকা-এর গ্র্যান্ড বলরুমে ব্র্যান্ডটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দ্য পিউরেস্ট সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা, প্রধান বিপণন কর্মকর্তা ও প্রধান ডিজিটাল কর্মকর্তা হাজাল এভলিয়াওগ্লু, রপ্তানি বিশেষজ্ঞ মুরাত ওরকুন হিরচিনসহ ব্র্যান্ডটির আন্তর্জাতিক প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, ফ্যাশন ব্লগার বুশরা কবির এবং উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ।
টি. এন. ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ দিদারুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের প্রিমিয়াম স্কিনকেয়ার পণ্য বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত। এই উদ্যোগ দেশের স্কিনকেয়ার খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দ্য পিউরেস্ট সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা হাজাল এভলিয়াওগ্লু বলেন, বাংলাদেশ তাদের জন্য একটি সম্ভাবনাময় বাজার। স্থানীয় অংশীদার টি. এন. ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার অভিজ্ঞতা দেশের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত।
রপ্তানি বিশেষজ্ঞ মুরাত ওরকুন হিরচিন বলেন, বাংলাদেশের বাজারে প্রবেশ তাদের বৈশ্বিক সম্প্রসারণ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
ব্র্যান্ডটির বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রার স্ট্র্যাটেজিক ব্র্যান্ড অ্যান্ড লঞ্চ পার্টনার হিসেবে কাজ করেছে পপ অব কালার লিমিটেড। প্রতিষ্ঠানটি ব্র্যান্ড লঞ্চ কৌশল, জনসংযোগ, মিডিয়া সমন্বয়, সেলিব্রিটি ব্যবস্থাপনা এবং সামগ্রিক ব্র্যান্ড অভিজ্ঞতা বাস্তবায়নের দায়িত্ব পালন করে।
পপ অব কালার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক টিংকার জান্নাত মীম বলেন, আন্তর্জাতিক ব্র্যান্ডের উদ্বোধন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন সম্ভাবনার সূচনা। অতিথিদের জন্য স্মরণীয় ব্র্যান্ড অভিজ্ঞতা নিশ্চিত করাই ছিল তাদের লক্ষ্য।
ব্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রোডাক্ট শোকেস, মিডিয়া ইন্টারঅ্যাকশন, সাংস্কৃতিক পরিবেশনা, র্যাম্প প্রেজেন্টেশন, ফটোসেশন, নেটওয়ার্কিং এবং গালা ডিনারের আয়োজন করা হয়। দেশি-বিদেশি অতিথি, চিকিৎসক, ব্যবসায়ী, কনটেন্ট ক্রিয়েটর এবং বিউটি ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নিজস্ব প্রতিবেদক