রোমান্টিকতায় সেরা এই ৩ রাশি, আপনি কী আছেন তালিকায়?
প্রেম ও ভালোবাসার অনুভূতি মানুষের মনে চিরকালই এক বিশেষ স্থান দখল করে আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মানুষের জন্মকালীন গ্রহ-নক্ষত্রের অবস্থান তার ব্যক্তিত্ব, স্বভাব এবং ভালোবাসার প্রকাশভঙ্গি কেমন হবে, তা অনেকটাই নির্ধারণ করে দেয়। যদিও প্রতিটি রাশিই কোনো না কোনোভাবে প্রেমের প্রকাশ ঘটিয়ে থাকে, তবে কিছু রাশি রোমান্টিকতার দিক থেকে অন্যদের তুলনায় একটু বেশি এগিয়ে থাকে।
কোন রাশিগুলো ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বেশি রোমান্টিক এবং তাদের প্রেমের ধরন কেমন, তা জেনে নেওয়া যাক।
সবচেয়ে রোমান্টিক ৩ রাশি
তুলা
সৌন্দর্য ও ন্যায়বিচারের এই রাশিটি প্রেমের গ্রহ শুক্র দ্বারা শাসিত। স্বাভাবিকভাবেই লিব্রার জাতক-জাতিকারা ভালোবাসা নিয়ে গভীরভাবে ভাবেন। কেউ তাঁদের জন্য সঠিক কি না তা ঠিক করতে তাঁরা একটু সময় নিতে পারেন, তবে একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে তাঁরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ হন।
প্রেমে পড়ার পর এই রাশির মানুষেরা খুব বেশি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতে পারেন। লিব্রা ভারসাম্য পছন্দ করে এবং একটি ভারসাম্যপূর্ণ ও মধুর প্রেমের সম্পর্কের চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না।
বৃশ্চিক
আবেগ ও তীব্রতার দিক থেকে বৃশ্চিক ও সবাইকে পেছনে ফেলে দেয়। এটিই স্করপিওর সাথে প্রেমের সম্পর্ককে এত রোমাঞ্চকর ও মোহনীয় করে তোলে। তাঁদের মতো এমন মনোমুগ্ধকর ও গভীর দৃষ্টিতে তাকানোর ক্ষমতা অন্য কারও নেই।
শুধু আবেগের ক্ষেত্রেই নয়, বৃশ্চিক বিশ্বস্ত থাকার ক্ষেত্রেও এগিয়ে। তাঁরা একটি স্থির (ফিক্সড) রাশি, তাই খুব সহজেই সম্পর্কে থিতু হতে পারেন এবং কোনো সমস্যা ছাড়াই সেখানে থাকতে পারেন। তাঁদের ভালোবাসা অটুট থাকে।
সিংহ
সিংহ রাশি যা-ই করুক না কেন, তা করে খুব বড় পরিসরে! যখন তাঁরা ভালোবাসেন, তখন তা সবাইকে জানিয়ে দেন। তাঁরা তাঁদের প্রিয় মানুষটির গুণগান গেয়েই চলেন।
প্রেমে পড়লে লিও গর্বের সাথে তাদের সঙ্গীর কথা বলে, কখনো কখনো একটু অহংকারও প্রকাশ করতে পারে। তারা ভীষণ সুরক্ষাপ্রবণ এবং সবচেয়ে বড় কথা হলো, অবিশ্বাস্য রকম বিশ্বস্ত। সিংহ প্রেম নিয়ে কোনো লুকোচুরি খেলে না, তারা একদম খাঁটি।
জ্যোতিষশাস্ত্রের এই বৈশিষ্ট্যগুলো কেবল মানুষের ভালোবাসার ধরনকে বুঝতে সাহায্য করে। তবে সত্যিকারের ভালোবাসার কোনো বাঁধাধরা নিয়ম নেই, পারস্পরিক বোঝাপড়া, সম্মান আর বিশ্বাসের মাধ্যমেই যেকোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সুন্দর হয়ে ওঠে।
সূত্র: মিডিয়াম ডটকম

ফিচার ডেস্ক