দুটি শব্দে জীবনের সুন্দর সত্য তুলে ধরলেন দীঘি
ছোটপর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের একটি মুহূর্ত শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছেন। তিনি খুব সাধারণ একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মাত্র দুটি শব্দ লিখেছেন ‘ব্লেসড মেস’।
তার এই ছোট্ট অভিব্যক্তিটি মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে। অনেকেই মনে করছেন, এটি কেবল একটি সাধারণ ক্যাপশন নয়, বরং জীবনের অসম্পূর্ণতা ও অগোছালো অবস্থাকেও ইতিবাচকভাবে দেখার এক দারুণ মুহুর্ত।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন দীঘি। ছবিতে দেখা যায় জলপাই, কালো ও হালকা নীলের মিশ্রণের শাড়ি পরেছেন দীঘি। আর ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ। এরপরই ছবিগুলো ভক্তদের নজরকাড়ে।
পড়াশোনার জন্য দীর্ঘদিন অভিনয় থেকে বিরতি নেওয়ার পর, ২০২০ সালে নায়িকা হিসেবে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন তিনি। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে। অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকা দীঘি তার বিভিন্ন ফটোশুট, জীবনযাপনের নানা মুহূর্ত ও কাজের আপডেট ভক্তদের সঙ্গে নিয়মিত শেয়ার করে থাকেন। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর ধীরে ধীরে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দীঘি। সবশেষ ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমায় দেখা গেছে তাকে।

বিনোদন ডেস্ক