রাশিফল
ভ্রমণ আনন্দদায়ক হবে কর্কটের, মীনের রোমান্স শুভ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা ৫ ও ৬। শুভ বার শুক্র ও বুধ। শুভ রত্ন হীরা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী, আত্মবিশ্বাসী ও কর্তব্যপরায়ণ। উদার আদর্শবাদে আপনি বিশ্বাসী। পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারেন। আর দায়িত্ব পালনে আপনি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অন্যের চিন্তা ও কাজ আপনার মনোযোগ এড়িয় না। জীবনের দুঃখ-আনন্দ সবকিছুই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন। আপনার যুক্তি ও বিচার ক্ষমতা প্রখর। আপনি পরিশীলিত রুচির অধিকারী। জীবন লক্ষ্যে আপনাকে আপসহীন ও দৃঢ় হতে হবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। ঋণগ্রস্ত হওয়ার শঙ্কা আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সমঝোতার ভিত্তিতে কোনো ধরনের যৌথ প্রকল্প হাতে নিতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
জীবন ও জগৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে অংশ নিতে পারেন। জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টায় সুফল পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সময়ের প্রতিকূলতাকে জয় করার চেষ্টা করুন। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের সামাজিক সমস্যায় জড়ানোর আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অন্যদের সঙ্গে আচরণে বিনম্র হওয়ার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে না। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। অবিবাহিতের বিয়ের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। সাময়িক অসুস্থতায় খুব একটা উদ্বিগ্ন না হলেও চলবে। আহারে-বিহারে সতর্কতা অবলম্বন করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। কোনো আশা পূরণ হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। মন ভালো থাকবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। ছোট ভাইবোনদের সহযোগিতা আশা করতে পারেন। প্রয়োজনবোধে সীমিত ঝুঁকি নিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো থাকবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনদের কাজে লাগানো সহজ হবে। পড়াশোনায় আনন্দবোধ করবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

ড. মুহম্মদ আনিসুল হক