কিছু মানুষের জন্য হীরা কেন দুর্ভাগ্যজনক?
হীরা বিশ্বব্যাপী অত্যন্ত মূল্যবান রত্ন। ঐতিহ্যগতভাবে বিলাসিতার প্রতীক। এই মূল্যবান রত্নটি সৌন্দর্য,ভালবাসা এবং প্রতিশ্রুতির ইতিবাচক প্রতীকের সাথে যুক্ত। কিন্তু কিছু মানুষের জন্য হীরা দুর্ভাগ্যজনক। কিছু নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট সংস্কৃতিতে হীরাকে দুর্ভাগ্যজনক হিসাবে বিবেচনা করার কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে।
ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক
কিছু সংস্কৃতিতে, হীরার সাথে সম্পৃক্ত ঐতিহাসিক বা সাংস্কৃতিক কিছু ঘটনা রয়েছে। যা হীরার নেতিবাচক দিকের সাথে জড়িত। উদাহরণস্বরূপ, কিছু সমাজে পৌরাণিক কাহিনী বা কিংবদন্তি রয়েছে। যা হীরাকে দুর্ভাগ্য বা অভিশাপ হিসেবে দায়ী করে। এই ধরণের গল্প পরে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়ে। এ থেকেই এখনও বিশ্বাস করা হয় যে, হীরা দুর্ভাগ্য নিয়ে আসে।
কনফ্লিক্ট ডায়মন্ডস
হীরা শিল্প কিছু অঞ্চলে দ্বন্দ্ব এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত রয়েছে। অনেকের মতে, নানারকম অনৈতিক কাজের সাথে হীরার সংযোগ রয়েছে। যা মানুষের মাঝে দ্বন্ধের সৃষ্টি করে। এর ফলে কিছু লোকের জন্য হীরা দুর্ভাগ্যজনক। এ জন্যই “ব্ল্যাড ডায়মন্ড" বা “কনফ্লিক্ট ডায়মন্ড” শব্দটি তৈরি হয়েছে। এই নেতিবাচক কাজের জন্যই অনেকে হীরাকে খারাপ কর্ম বা দুর্ভাগ্য নিয়ে আসার পাথর বলে মনে করে থাকেন।
ব্যক্তিগত অভিজ্ঞতা
অনেকের জীবনে হীরা সম্পর্কিত দুর্ভাগ্যজনক ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প থাকতে পারে। এই অভিজ্ঞতাগুলো এক ধরনের বিশ্বাস তৈরি করতে পারে যে, হীরা ব্যক্তিগতভাবে তাদের জন্য দুর্ভাগ্যজনক। এ সময় লোকেরা পরস্পর বিরোধী প্রমাণ উপেক্ষা করে তাদের বিশ্বাসকে সমর্থন করে।
হীরার ব্যাপারে এই বিশ্বাসগুলো বিষয়গত। এ সব বিশ্বাস বিভিন্ন সংস্কৃতি এবং ব্যক্তিদের মধ্যে পরিবর্তিত হয়।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া

ফিচার ডেস্ক