পছন্দের পোশাকে ছাড়, বর্ষপূর্তিতে স্পার্ক গিয়ারের বিশেষ আয়োজন
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ব্র্যান্ডটির ঢাকা ও ঢাকার বাইরের ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ আয়োজনে পোশাকসহ বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৩০ শতাংশ এবং প্রসাধনীতে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্পার্ক গিয়ার।
প্রতিষ্ঠানটির শোরুমে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাকের সংগ্রহ রয়েছে। বর্ষপূর্তির এ আয়োজনে ক্রেতারা পছন্দের পোশাক ও অন্যান্য পণ্য নির্ধারিত ছাড়ে কেনার সুযোগ পাবেন।
স্পার্ক গিয়ারের পুরুষদের পোশাকের সংগ্রহে রয়েছে স্যুট, ব্লেজার, এক্সিকিউটিভ শার্ট, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, জিনস ও গ্যাবার্ডিন প্যান্টসহ বিভিন্ন ধরনের পশ্চিমা পোশাক। অফিস, ব্যবসায়িক সভা ও দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি বিভিন্ন উপলক্ষের জন্য ফরমাল ও ক্যাজুয়াল পোশাকও রয়েছে।
নারীদের সংগ্রহে রয়েছে টপস, কুর্তি, পালাজ্জোসহ বিভিন্ন নকশার পশ্চিমা পোশাক। শিশুদের জন্যও রয়েছে নানা নকশা ও ধরনের পোশাক। পোশাকের পাশাপাশি প্রতিষ্ঠানটির শোরুমে পাওয়া যায় প্রসাধনীও।
স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার বলেন, তাঁদের সংগ্রহে ফরমাল, ক্যাজুয়াল ও বিজনেস ক্যাজুয়াল পোশাক রয়েছে। মৌসুমের উপযোগী রং, নকশা ও আরামদায়ক কাপড়কে প্রাধান্য দিয়ে এসব পোশাক তৈরি করা হয়। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনের মাধ্যমে ক্রেতারা স্পার্ক গিয়ারের বিভিন্ন পণ্য নির্ধারিত ছাড়ে কেনার সুযোগ পাবেন।

ফিচার ডেস্ক