Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১৬:০৫, ৩০ মার্চ ২০২৪
আপডেট: ১৬:৪০, ৩০ মার্চ ২০২৪
ফিচার ডেস্ক
১৬:০৫, ৩০ মার্চ ২০২৪
আপডেট: ১৬:৪০, ৩০ মার্চ ২০২৪
আরও খবর
শেষ কর্মদিবসের পরই বাড়ির পানে ছুটছেন ঘরমুখো মানুষ
ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার আগে যে ৪ বিষয় খেয়াল রাখবেন
আজও ঢাকা ছাড়ছে মানুষ, স্বস্তি বাস টার্মিনালে 
পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে, নেই ভোগান্তি
‘দুই গুণ বেশি ভাড়া দিমু ক্যা, ট্রাকে যাব’

জেনে নিন

ঈদে বাড়ি যাওয়ার আগে যে ৬ কাজ অবশ্যই করবেন

ফিচার ডেস্ক
১৬:০৫, ৩০ মার্চ ২০২৪
আপডেট: ১৬:৪০, ৩০ মার্চ ২০২৪
ফিচার ডেস্ক
১৬:০৫, ৩০ মার্চ ২০২৪
আপডেট: ১৬:৪০, ৩০ মার্চ ২০২৪
ছবি : ফ্রিপিক

ঈদ মানেই আনন্দ। আর ঈদের এই আনন্দটা পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে চান সবাই। তাই তো ঈদে বাড়ি যাওয়ার ধুম সবার। রমজানের শেষ মুহুর্তে বাড়ি যেতে সবারই কম বেশি তাড়াহুড়ো লাগে। আর এই তারাহুড়োই বয়ে আনে অনেকের জন্য বিপদ। তাই বাড়ি যাওয়ার আগে কয়েকটা বিষয় আমাদের খুব গুরুত্বের সঙ্গে করে যেতে হবে। তা হলেই অনেক ধরনের বিপদ থেকে বেঁচে যাওয়া সম্ভব।

ঘরের বৈদ্যুতিক সুইচ বন্ধ করা

সুইচ বন্ধ না করা খুব কমন একটা ভুল আমরা তারাহুড়োতে প্রায় সবাই ই করে থাকি। বিশেষ করে বের হওয়ার সময় বাড়িতে যদি বিদ্যুৎ না থাকে, তাহলে লাইট-ফ্যানের সুইচ অন ছিল কি না, অনেক সময় বোঝা যায় না। লম্বা ছুটিতে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে বাসার প্রতিটি লাইট, ফ্যানের সুইচ বন্ধ করা হয়েছে কি না। এমনকি বাসার গুরুত্বপূর্ণ লাইন, যেমন কম্পিউটার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদির প্লাগ খুলে রাখার চেষ্টা করবেন।

গ্যাস ও পানির লাইন ভালোভাবে বন্ধ করা

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন বন্ধ করে বের হবেন। এমনকি বাড়ি থেকে ফিরে এসে চুলা জ্বালানোর আগে বাসার দরজা-জানালা খুলে দিন। এতে বাসার ভেতরে গ্যাস জমে থাকলেও বের হয়ে যাবে। এমনকি পানির কল ভালোভাবে বন্ধ হয়েছে কি না, সে ব্যাপারেও নজর রাখবেন।

ফ্রিজ ও ডাস্টবিন খালি করা

বাড়ি যাওয়ার আগে ফ্রিজ ও ডাস্টবিন যথাসম্ভব খালি রাখার চেষ্টা করুন। নইলে দীর্ঘ ছুটি শেষে বাড়ি ফিরে দেখা যায়, ফ্রিজে থাকা খাবার নষ্ট হয়ে গেছে। তখন চাইলেও সেই বাসি খাবার খাওয়া সম্ভব হয় না। অন্যদিকে ডাস্টবিন পরিষ্কার না করা হলে ময়লা জমে ঘরে দুর্গন্ধের সৃষ্টি হয়। ঘর বন্ধ থাকায় দুর্গন্ধ বেরও হতে পারে না, এ কারণে ছুটি শেষে ঘরে ফিরে মুখোমুখি হতে হয় দুর্গন্ধের।

বাসার নিরাপদ নিশ্চিত করা

বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন। প্রয়োজনে বারবার দেখে নিন, বাসায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না। ঈদের সময়টায় চুরি-ডাকাতি বেড়ে যায়। তাই বাসার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে এরপর যাত্রাপথে বের হবেন।

ঘর গুছিয়ে রাখা

দীর্ঘ যাত্রার আগে ঘর ভালোমতো পরিষ্কার করে গুছিয়ে রেখে যান। ঈদের ছুটি শেষে যখন আবারও ব্যস্ত জীবনে ফিরবেন, তখন অগোছালো ঘরবাড়ি দেখে মুহূর্তেই মন খারাপ হয়ে যেতে পারে। যে কারণে ছুটিতে যাওয়ার আগেই ঘরদোর গুছিয়ে যান। এতে ছুটি শেষ করে ফিরে অস্বস্তিকর গন্ধ বা পোকামাকড়ের পাল্লায় পড়তে হবে না।

দরকারি কাগজপত্র ফটোকপি করে রাখা

যাত্রাপথে ভিড়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেলে পুনরুদ্ধার করতে বিশাল ঝক্কিঝামেলা পোহাতে হবে। তাই ঈদে বাড়ির পথে পা বাড়ানোর আগে যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র, যেমন আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদি ফটোকপি করে এক কপি নিজের কাছে রাখুন এবং মূল কপি সযত্নে রেখে যান।

ঈদে বাড়ি ফেরা

সংশ্লিষ্ট সংবাদ: ঈদে বাড়ি ফেরা

২৮ মার্চ ২০২৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ
সর্বাধিক পঠিত
  1. ভাইরাল কাশ্মীরি চুড়িতে ঈদের রঙ, টুংটাং শব্দে নতুন ট্রেন্ড
  2. বিয়ের সাজে নতুন চমক, কনেদের পছন্দে ‘ফেসলেট’
  3. ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার আগে যে ৪ বিষয় খেয়াল রাখবেন
  4. ইজিতে শার্টের বাহারি ডিজাইন
  5. ঈদের আগে ত্বকের যত্ন নিতে বিশেষজ্ঞের ৮ পরামর্শ
  6. প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটলেন মাকসুদা আখতার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x