জার্মানির স্ট্রিট ফুড
‘কারিভুর্স্ট’ জার্মানির রসনা বিলাসের প্রতীক
বিশ্বের স্ট্রিট ফুড বা রাস্তার খাবারের তালিকায় জার্মানির যে খাবারটি সবার উপরে জায়গা করে নিয়েছে, সেটি হলো ‘কারিভুর্স্ট’। এটি মূলত ভাজা সসেজ যা ছোট ছোট টুকরো করে কেটে তার ওপর টমেটো সস বা কেচাপ এবং প্রচুর পরিমাণে কারি পাউডার (গরম মশলা) ছিটিয়ে পরিবেশন করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বার্লিনের রাস্তায় জন্ম নেওয়া এই সাধারণ খাবারটি আজ জার্মানির জাতীয় খাদ্যে পরিণত হয়েছে।
কারিভুর্স্টের বিশেষত্ব হলো এর স্বাদের ভিন্নতা সসের মিষ্টি আর কারি পাউডারের ঝাল মিলে এক দারুণ অনুভূতি তৈরি করে। জার্মানির প্রতিটি কোণায়, বিশেষ করে বার্লিনে, অসংখ্য 'ইমবিস' বা ফুড স্টলে এটি পাওয়া যায়।
প্রতি বছর জার্মানিতে প্রায় ৮০ কোটির বেশি কারিভুর্স্ট খাওয়া হয়, যা থেকেই বোঝা যায় এই সাধারণ স্ন্যাকসটি সে দেশের মানুষের কাছে কতটা প্রিয়। সস্তায় পেট ভরা আর জিভে জল আনা স্বাদের কারণে এটি পর্যটক থেকে শুরু করে স্থানীয় সবার কাছেই এক জনপ্রিয় নাম।
সূত্র: ডয়চে ভেলে

ফিচার ডেস্ক