কয়দিন পর পর টুথব্রাশ পাল্টাতে হয় জানেন?
আমরা দাঁত ও দাঁতের এনামেল গঠন সম্পর্কে খুবই যত্নশীল। সকালে উঠে দাঁত ব্রাশ করা। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে দাঁত ব্রাশ করা। দাঁত ভালো রাখতে দু‘বার দাঁত ব্রাশ করার টোটকা অনেকেই জানেন। কিন্তু আমরা টুথব্রাশের বিষয়ে কম যত্নশীল। কারণ টুথব্রাশেই জীবাণু থাকতে পারে।
শুনলে অবাক লাগতে পারে, কিন্তু টুথব্রাশেও জীবাণু জমতে পারে। তাছাড়া ব্যবহার করতে করতে সব জিনিসই অকেজো হয়। তাই ব্যবহারের জিনিসটি পাল্টে নিতে হয়।
টুথব্রাশ না পাল্টালে একটা সময়ের পর আদৌ দাঁত পরিষ্কার হয় না। তাহলে কতদিন পর পর পাল্টাবেন টুথব্রাশ? কী বলছেন বিশেষজ্ঞরা। দেখে নেওয়া যাক।
বিশেষজ্ঞদের কথায়, টুথব্রাশে জীবাণু জমা খুব স্বাভাবিক। অনেকদিন ধরে ব্যবহার করলে দাঁত ও বাথরুমের দুইয়ের জীবাণুই জমে ব্রাশে। তাই বদলাতে হয় ব্রাশ।
তিন থেকে চার মাস পর পর টুথব্রাশ পাল্টে ফেলা উচিত। পুরনো ব্রাশ ফেলে নতুন ব্রাশ কিনে নিন। এতে দাঁত ভালো থাকে।

ফিচার ডেস্ক