প্রতিদিনই মাথাব্যথা হয়? ব্রেন টিউমার নয় তো!
যখন মস্তিষ্কের কোনো বিশেষ অঞ্চলের কোষ অনিয়ন্ত্রিতভাবে বাড়ে, তখন তাকে ব্রেইন টিউমার বলে। ব্রেইন টিউমার দুই রকমের হতে পারে— বিনাইন বা শিষ্ট টিউমার ও ম্যালিগন্যান্ট বা দুষ্টু টিউমার। শরীরের অন্য অঙ্গে ক্যানসার হলে তা মস্তিষ্কে ছড়িয়ে ব্রেন টিউমার হওয়ার আশঙ্কা থাকে।
মাথা ব্যথা
ব্রেন টিউমারের একটি বড় লক্ষণ হলো মাথা ব্যথা। প্রতিদিনই মাথা ব্যথা হয়। নানা টোটকা কাজে লাগালেও কমে না সেই ব্যথা। এমন লক্ষণ লাগাতার দেখলে তা টিউমারের লক্ষণ হতে পারে।
খিঁচুনি
মাথা ব্যথা ছাড়াও ব্রেন টিউমার হলে আরও বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো খিঁচুনি। এই রোগে আক্রান্ত ব্যক্তি কিছুক্ষণের জন্য নড়ার ক্ষমতা হারিয়ে ফেলে।
চোখের সমস্যা
দেখতে অসুবিধা হচ্ছে? বারবার চোখ ঝাপসা হয়ে আসছে? টিউমারের কারণে চোখের সমস্যা হতে পারে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
দুর্বলতা
মস্তিষ্কে টিউমারের আরেকটি বড় লক্ষণ দুর্বলতা। টিউমারের ফলে শরীরের একটা দিক বেশ দুর্বল লাগে। কাজ করতে ইচ্ছে করে না।
মুড বদলে যাওয়া
ঘন ঘন মুড পাল্টাচ্ছে। এই মুহূর্তে এটা ভালো লাগছে তো পরের মুহূর্তে তা আর ভালো লাগছে না। মুডের ঘন ঘন পাল্টে যাওয়া ব্রেন টিউমারের বড় কারণ।
সূত্র: হিন্দুস্তান টাইমস

ফিচার ডেস্ক