ইজিতে শার্টের বাহারি ডিজাইন
ঈদ উৎসবকে ঘিরে নতুন পোশাকে নিজেকে সাজাতে চান অনেকেই। সেই ভাবনায় বিভিন্ন নকশার পোশাক নিয়ে সাজানো হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘ইজি’র আউটলেটগুলো। বিশেষ করে ছেলেদের পোশাকে বিভিন্ন নকশার শার্ট রাখা হয়েছে এবারের ঈদ আয়োজনে।
ইজির এবারের সংগ্রহে রয়েছে নানা ধরনের ডিজাইনের শার্ট। এসব শার্টের প্রচারণায় মডেল হিসেবে দেখা গেছে অভিনেতা শরীফুল ইসলাম রাজকে।
এ ছাড়া ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানটি এনেছে টি-শার্ট, পলো শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি ও প্যান্টসহ বিভিন্ন পোশাক।
ইজির স্বত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ‘মুনাফার পাশাপাশি ক্রেতাদের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলাতেও ইজির শোরুম রয়েছে।’
ঈদ উপলক্ষে এসব পোশাক পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির বিভিন্ন আউটলেটে।

ফিচার ডেস্ক