হ্যাট ফ্যাশনে নতুন ট্রেন্ড
নজর কাড়ছেন পূজা চেরি, তানজিকা ও প্রভা
বর্তমানে ফ্যাশন আর স্টাইল কেবল পোশাকের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অনুষঙ্গ বা অ্যাকসেসরিজের সঠিক ব্যবহারই একজন তারকার লুককে দেয় এক অনন্য মাত্রা।
ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল পূজা চেরি,অভিনেত্রী তানজিকা আমিন এবং আলোচনায় থাকা সাদিয়া জাহান প্রভা এই তিনজনেই নিজ নিজ জায়গায় স্টাইল আইকন হিসেবে পরিচিত। সম্প্রতি তাদের বিভিন্ন ফটোশুট ও ব্যক্তিগত লুকে ফ্যাশনেবল ‘হ্যাট’ বা টুপির ব্যবহার নেটিজেনদের নজর কেড়েছে।
হ্যাট ব্যবহারের মাধ্যমে তারা কেবল রোদ থেকেই সুরক্ষা পাননি, বরং নিজেদের ফ্যাশন স্টেটমেন্টকে করেছেন আরও আধুনিক ও বৈচিত্র্যময়।
পূজার চপলতা, তানজিকার আভিজাত্য আর প্রভার স্নিগ্ধতার সঙ্গে এই হ্যাটের সমন্বয় ফ্যাশনপ্রেমীদের নতুন করে ভাবিয়ে তুলেছে।

ফিচার ডেস্ক