Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
  • রূপচর্চা
ফিচার ডেস্ক
১০:২৫, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৪৯, ১০ এপ্রিল ২০২৬
ফিচার ডেস্ক
১০:২৫, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৪৯, ১০ এপ্রিল ২০২৬
আরও খবর
হ্যাট ফ্যাশনে নতুন ট্রেন্ড: নজর কাড়ছেন পূজা চেরি, তানজিকা ও প্রভা
গরমে বিদ্যুৎ বিল কমানোর সহজ ৫ জাদুকরী উপায়
কেন বেছে নেবেন মিনিমালিস্ট জীবনধারা?
উৎসবের রাঙা ভোর: ঈদের সকালের মেকআপ ও স্টাইল
ঈদে মজাদার কাচ্চি বিরিয়ানি 

গরমে যেভাবে যত্ন নিলে বাড়বে মুখের জেল্লা

ফিচার ডেস্ক
১০:২৫, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৪৯, ১০ এপ্রিল ২০২৬
ফিচার ডেস্ক
১০:২৫, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:৪৯, ১০ এপ্রিল ২০২৬
ছবি: এআই

তীব্র গরমে বাইরে বের হলেই ঘাম, ধুলো আর রোদের তাপে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য যেন ম্লান হয়ে যায়। তার ওপর যদি থাকে মেকআপ, তাহলে সমস্যা আরও বেড়ে যায়। ফলে দেখা দেয় ব্রণ, ব্ল্যাকহেডের সমস্যা। মেকআপ তুলে ফেলার পরও অনেকের ত্বক জ্বালা করে বা তেলতেলে হয়ে থাকে। দীর্ঘদিন এমন চলতে থাকলে অকাল বার্ধক্যের ছাপও পড়তে পারে মুখে। তবে চিন্তার কিছু নেই। একটু সচেতনতা আর সঠিক যত্নেই গরমের দিনেও ধরে রাখা যায় ত্বকের সতেজতা ও জেল্লা। ঘরে বসেই সহজ কিছু উপায়ে নিতে পারেন ত্বকের কার্যকর যত্ন।

গরমের দিনে ত্বক ভালো রাখবেন যেভাবে

– গরমে ত্বক ভালো রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সানস্ক্রিন ব্যবহার। ময়েশ্চারাইজার তো রয়েছেই, তবুও বাসা থেকে বের হওয়ার অন্তত ২০ মিনিট আগে ৫০–৬০ এসপিএফ-এর সানস্ক্রিন ভালোভাবে মুখে লাগান। এরপর প্রয়োজন হলে মেকআপ করুন। পাহাড়ে বা সমুদ্রে বেড়াতে গেলে আরও বেশি এসপিএফ লাগতে পারে। সেক্ষেত্রে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন মিশিয়ে মাখতে পারেন। উপরে পাউডার লাগালে আরও ভালো কাজ হবে।

– গরমের দিনে ত্বক পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এজন্য এ সময়ে ‘ডবল ক্লিনজিং’ পদ্ধতি সবচেয়ে কার্যকর। প্রথম ধাপে তেলভিত্তিক ক্লিনজার ব্যবহার করা হয়, যা মেকআপ, সানস্ক্রিন ও অতিরিক্ত তেল দূর করে। এরপর মৃদু ফেসওয়াশ দিয়ে বাকি ঘাম, ধুলো ও ময়লা পরিষ্কার করা হয়। ‘ডবল ক্লিনজিং’ ত্বককে ভালভাবে পরিষ্কার করতে সাহায্য করে।

– মেকআপ তোলার পরে অনেকেরই ত্বকের রন্ধ্র বড় হয়ে যায়। এ ক্ষেত্রে বরফঠান্ডা পানিতে মুখ ধোয়া বেশ উপকারী। এতে মুথের ঔজ্জ্বল্য বাড়বে। আরও ভালো ফল পেতে কয়েকটি তুলসী পাতা বেটে নিয়ে পানিতে গুলে নিন। এবার তার সঙ্গে দুই চামচ অ্যালোভেরা জেল নিয়ে পানিতে ভাল করে গুলে মিশ্রণ তৈরি করে বরফ জমিয়ে নিন। এরপর এটি মুখে ব্যবহার করুন। অ্যালোভেরা ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ব্রণের সমস্যা দূর করে। তুলসী পাতাও ত্বককে ঠান্ডা করে। এই মিশ্রণ ট্যান দূর করতেও সাহায্য করবে।

– ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতে পারেন সহজ একটি ঘরোয়া ফেসপ্যাক। দুই চামচ টক দই এবং এক চামচ মধু মিশিয়ে মুখে ১০ মিনিট লাগিয়ে রাখুন। দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করবে এবং মধু ত্বককে নরম ও মসৃণ রাখবে। এই প্যাক মাখলে ব্রণ-ফুসকুড়ির সমস্যাও দূর হবে।

জীবনধারা রূপচর্চা

সংশ্লিষ্ট সংবাদ: জীবনধারা

০৯ এপ্রিল ২০২৬
নজর কাড়ছেন পূজা চেরি, তানজিকা ও প্রভা
০৪ এপ্রিল ২০২৬
গরমে বিদ্যুৎ বিল কমানোর সহজ ৫ জাদুকরী উপায়
০১ এপ্রিল ২০২৬
কেন বেছে নেবেন মিনিমালিস্ট জীবনধারা?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হ্যাট ফ্যাশনে নতুন ট্রেন্ড: নজর কাড়ছেন পূজা চেরি, তানজিকা ও প্রভা
  2. বৈশাখে টেপা পুতুলের ছোঁয়া, নতুন আয়োজনে ‘বিশ্বরঙ’
  3. বৈশাখী সাজ কেমন হবে
  4. গরমে বিদ্যুৎ বিল কমানোর সহজ ৫ জাদুকরী উপায়
  5. কেন বেছে নেবেন মিনিমালিস্ট জীবনধারা?
  6. তারকাদের ঈদ সাজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x