সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা
সকালের নাশতায় হোক কিংবা বিকেলের টিফিন, সুজি যেকোনো সময়েই উপযুক্ত। বাচ্চাদের জন্যও সুজি একটি দারুণ খাবার। সুজির হালুয়া খেতে কম-বেশি সকলেই পছন্দ করে। এ ছাড়াও, সুজি দিয়ে তৈরি বিভিন্ন খাবারের সাথেও আমাদের পরিচয় রয়েছে। সুজি দিয়ে তৈরি বিভিন্ন পদের মধ্যে একটি জনপ্রিয় পদ হল সুজির উপমা। রান্নাঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়েই তৈরি করা যায় এটি। এই পদটি খুব কম সময়ের মধ্যেই তৈরি হয় এবং খেতেও অত্যন্ত সুস্বাদু। চলুন জেনে নেওয়া বাসায় কীভাবে সুজির উপমার রেসিপি তৈরি করবেন।
উপকরণ
দুই কাপ সুজি
একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কাটা
দুইট পেঁয়াজ কুচি
কয়েকটা কারিপাতা
তিনটি শুকনো লঙ্কা
হাফ চামচ গোটা সরিষা
এক চিমটি চিনি
পরিমাণ মতো হলুদ
পরিমাণমতো ঘি
স্বাদমতো লবণ
সুজির উপমা তৈরির পদ্ধতি
প্রথমে কড়াই গরম করে তাতে সুজি দিয়ে হালকা করে ভেজে তুলে নিন। এরপর কড়াইতে তেল দিয়ে গরম করে তাতে শুকনো লঙ্কা, সরিষা, কারিপাতা ফোড়ন দিন। একটু নাড়ার পর তাতে পেঁয়াজ দিয়ে নাড়ুন। তারপর তাতে আলু, লবণ, হলুদ দিয়ে ভালভাবে ভাজুন। দেখবেন যাতে আলু সেদ্ধ হয়। এবার কড়াইতে সুজি দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। তারপর তাতে পরিমাণমতো লবণ ও চিনি দিয়ে মিশিয়ে নিন। এরপর এতে সামান্য গরম পানি দিয়ে ভাল করে মেশান। বেশ কিছুক্ষণ রান্না হলেই তৈরি হয়ে যাবে সুজির উপমা।

ফিচার ডেস্ক