Skip to main content
NTV Online

মত-দ্বিমত

মত-দ্বিমত
  • অ ফ A
  • প্রতিক্রিয়া
  • সমসাময়িক
  • বহির্বিশ্ব
  • ব্যঙ্গ রঙ্গে
  • ফিরে দেখা
  • স্মরণ
  • বিদেশি কলাম
  • নগর দর্পণ
  • অতিথি কলাম
  • খেলাধুলা
  • পাঠকের কলাম
  • বিবিধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • মত-দ্বিমত
অঞ্জন কুমার কুণ্ডু
১৮:২০, ০১ জুলাই ২০২০
আপডেট: ১৮:২৬, ০১ জুলাই ২০২০
অঞ্জন কুমার কুণ্ডু
১৮:২০, ০১ জুলাই ২০২০
আপডেট: ১৮:২৬, ০১ জুলাই ২০২০
আরও খবর
মহানায়িকা সুচিত্রা সেন: রূপ, প্রতিভা ও রহস্যে মোড়া এক কালজয়ী অধ্যায়
মালকা বানুর দেশে রে...জাভেদের সিনেমার এই গান কেন জনপ্রিয়?
ট্রাফিক ব্যবস্থাপনা : বাস্তবতা ও সম্ভাব্য সমাধান
বছরজুড়ে গুগলে কী খুঁজল ভারতীয়রা
দেশের পর্যটনশিল্পকে টেকসই করতে লোকাল গাইডের ভূমিকা

স্বাধীনভাবে কাজ করায় স্বতন্ত্র অবস্থানে এনটিভি

অঞ্জন কুমার কুণ্ডু
১৮:২০, ০১ জুলাই ২০২০
আপডেট: ১৮:২৬, ০১ জুলাই ২০২০
অঞ্জন কুমার কুণ্ডু
১৮:২০, ০১ জুলাই ২০২০
আপডেট: ১৮:২৬, ০১ জুলাই ২০২০

‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এনটিভির জন্ম। আর এই আগামীর পথে চলতে চলতে সাফল্যের সঙ্গে ১৭ বছর পার করেছে বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। প্রতিষ্ঠানটি ৩ জুলাই ১৮ বছরে পা রাখছে। আর এই সাফল্যের অংশীদার এনটিভির প্রত্যেক শুভাকাঙ্ক্ষী ও কর্মী।

২০০৩ সালের ফেব্রুয়ারিতে এনটিভিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) হিসেবে যোগ দিই। বর্তমানে সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি।

এনটিভি বাংলাদেশের একটি পাইওনিয়ার টিভি চ্যানেল। দেশের বাইরেও চ্যানেলটি বেশ জনপ্রিয়। ৩ জুলাই ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পা দিতে যাচ্ছে। দীর্ঘ এই পথচলার প্রথম দিন থেকে বিপণন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে ব্যবসায়িক লক্ষ্য অর্জন, সঙ্গে ব্র্যান্ড ভ্যালু, সুনাম, সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে পরিকল্পনা-গবেষণার কাজগুলো করে যাচ্ছি। দীর্ঘ এই পথচলায় বিপণন বিভাগের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। টিভি চ্যানেলের একমাত্র আয়ের পথ বিজ্ঞাপন, যা এই বিভাগের ওপর ন্যস্ত। পুরো টিভি চ্যানেলের খরচ এই বিজ্ঞাপনের মাধ্যমে জোগান দেওয়া হয়। দীর্ঘ ১৭ বছর এই টিম অনেক পরিশ্রম করে এনটিভির ব্র্যান্ড ইমেজকে প্রতিটি ক্লায়েন্ট ও এজেন্সির কাছে তুলে ধরে বিজ্ঞাপন আনার মাধ্যমে টিভি চ্যানেলকে সচল রাখার কাজ করে যাচ্ছে।

আমাদের শুরুটা অবশ্য খুব সুখকর ছিল না। এনটিভি যখন যাত্রা শুরু করে, তখন বাজারে আরো দুটি টিভি চ্যানেল ছিল। তাদের বিপণন নীতিমালা আর আমাদের নীতিমালা ভিন্ন। কারণ, তারা নিজেদের চাঙ্ক বিক্রি করে দিত। সেখানে বিজ্ঞাপনদাতা বা এজেন্সিরা নিজের পছন্দমতো অনুষ্ঠান নির্মাণ করে পাঠাত, যা টিভি চ্যানেলগুলো প্রচার করত। আর আমরা কোনো চাঙ্ক বিক্রি না করে নিজেরাই অনুষ্ঠান নির্মাণ করতাম। বিষয়টি শুরু থেকেই অনেক চ্যালেঞ্জিং ছিল। এমনও হয়েছে, একটি কোম্পানিতে যাওয়ার পর তারা আমাদের নিরুৎসাহিত করেছে। এমনকি একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির পক্ষ থেকে এমনও বলেছে যে বিজ্ঞাপন দেওয়ার জন্য টেপ ব্যবহার করা হতো, তারা আমাদের জন্য সেই টেপের খরচও করতে রাজি নয়। তবে আমাদের সুন্দর বিপণন পরিকল্পনা ও এনটিভির সৃজনশীল অনুষ্ঠান, বস্তুনিষ্ঠ সংবাদের কারণে আমরা এনটিভিকে জনপ্রিয় টিভি চ্যানেল হিসেবে মানুষর কাছে পৌঁছাতে পেরেছি। তবে দুবার বিএসইসি ভবনে আগুন লাগায় আমাদের আবারও নতুন করে পথ চলতে হয়। তখন আমাদের অনেক বেগ পেতে হয়েছে।

দীর্ঘ পথচলায় সাফল্যের মূলমন্ত্রও রয়েছে। বিশেষ দুটি কারণ রয়েছে। প্রথমত, দক্ষ, অভিজ্ঞ মার্কেটিং টিম ও ব্যবস্থাপনা পরিষদের পূর্ণাঙ্গ সমর্থন। যে কারণে বাজারে নিজেদের একটি বড় ব্র্যান্ড হিসেবে পরিচিত করাতে সক্ষম হয়েছি। কর্তৃপক্ষের কাছ থেকে স্বাধীনভাবে কাজ করার যোগ্যতা অর্জন করায় আমরা সহজেই অনেক কিছু করতে পারছি। বিশেষ করে আমাদের চেয়ারম্যান স্যার আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন। আমরা নিজেরা অনুষ্ঠানমালা তৈরি করায় মানসম্পন্ন কাজ দিয়ে বাজারে শীর্ষ অবস্থান সৃষ্টি সম্ভব হয়, আমরা স্বতন্ত্র একটি অবস্থান তৈরিতে সক্ষম হই, যা এখনো ধরে রাখতে পেরেছি।

বিপণন বিভাগ এমন একটি জায়গা, যেখানে প্রতিদিনই চ্যালেঞ্জ নিতে হয় এবং প্রতিযোগিতার এই বাজারে বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হয়। বিভাগের প্রধান হিসেবে আমাকে টিমের বাইরেও এনটিভির ইমেজ, মানুষের চাওয়া-পাওয়া, অনুষ্ঠান, নিউজসহ অন্য বিভাগগুলোর সঙ্গে সমন্বয়ের কাজ করতে হয়। যে কারণে এই বিভাগের গুরুত্ব অনেক বেশি।

দিন দিন কাজের ধরনে আসছে পরিবর্তন, নতুন নতুন বাস্তবতায় নিতে হচ্ছে জুতসই পরিকল্পনা। আমরা যেমন সময়ের সাথে থাকছি, তেমনি আগামীর পথে হাঁটছি। যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছি। বর্তমানে টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইনেও বাজার তৈরি হচ্ছে। সেখানেও আমরা শক্ত ভূমিকা রাখছি। আশা করি, দর্শক-চাহিদা পূরণের পাশাপাশি মানুষকে ভালো কিছু উপহার দিতে পারব।

লেখক : সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান, এনটিভি

সর্বাধিক পঠিত
  1. মহানায়িকা সুচিত্রা সেন: রূপ, প্রতিভা ও রহস্যে মোড়া এক কালজয়ী অধ্যায়
  2. মালকা বানুর দেশে রে...জাভেদের সিনেমার এই গান কেন জনপ্রিয়?
  3. খালেদা জিয়া : আপসহীন সংগ্রামের মহাকাব্য
  4. ‘তারেকময় বাংলাদেশ’
  5. ‘সোনাবন্ধু’ ‘লাল কুর্তাওয়ালা’কে সাড়ম্বরে মনে রাখা জরুরি
  6. বছরজুড়ে গুগলে কী খুঁজল ভারতীয়রা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x