Skip to main content
NTV Online

মত-দ্বিমত

মত-দ্বিমত
  • অ ফ A
  • প্রতিক্রিয়া
  • সমসাময়িক
  • বহির্বিশ্ব
  • ব্যঙ্গ রঙ্গে
  • ফিরে দেখা
  • স্মরণ
  • বিদেশি কলাম
  • নগর দর্পণ
  • অতিথি কলাম
  • খেলাধুলা
  • পাঠকের কলাম
  • বিবিধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • মত-দ্বিমত
জব্বার হোসেন
১৩:৩২, ২৬ জুলাই ২০১৬
জব্বার হোসেন
১৩:৩২, ২৬ জুলাই ২০১৬
আপডেট: ১৩:৩২, ২৬ জুলাই ২০১৬
আরও খবর
লোডশেডিং কমবে কবে?
বলেন্দ্র শাহ ও বদলে যাওয়া নেপালের গল্প
ইসলামাবাদ বৈঠক: যুদ্ধ কি চলবেই?
তিল্লীর পাল পাড়া: বিলুপ্তির পথে মৃৎশিল্প
ইরান-যুক্তরাষ্ট্র: যুদ্ধবিরতি স্থায়ী হবে তো?

অভিমত

সন্তান জঙ্গি, বাবা-মা জানেন না কেন?

জব্বার হোসেন
১৩:৩২, ২৬ জুলাই ২০১৬
জব্বার হোসেন
১৩:৩২, ২৬ জুলাই ২০১৬
আপডেট: ১৩:৩২, ২৬ জুলাই ২০১৬

সন্তান জন্ম দিলেই কেউ বাবা বা মা হয়ে যান না। বাবা-মা হওয়া আর সন্তান জন্ম দেওয়া, দুটোর মধ্যে এক দুনিয়া ফারাক। সন্তান জন্ম একটি জৈব প্রাকৃতিক প্রক্রিয়া; যা তুলনামূলকভাবে সহজতর। অথচ বাবা-মা হওয়া মোটেও কোনো সহজ কাজ নয়। বরং অনেক বেশি শ্রম ও সাধনার প্রক্রিয়া। বাবা-মা একদিনে হওয়ার বিষয় নয়, হয়ে উঠতে হয়।

আমাদের সন্তানদের নিয়ে নানা প্রশ্ন উঠেছে, উঠছে আরো। কেন আমাদের সন্তানরা বিপথগামী, এমন প্রশ্নের অন্ত নেই। আমি তো মনে করি, সন্তানদের নিয়ে প্রশ্ন তোলার আগে প্রশ্ন তোলা উচিত বাবা-মাকে নিয়ে। বাবা-মা, কতটা বাবা-মা? নাকি কেবলই ‘তথাকথিত’? বাবা-মা কি কোনো চাকরির পোস্ট, সন্তান হওয়া মাত্রই সেই পদে আসীন হলাম আমি?

সমাজ ও সংস্কৃতিকে যেখানে আমরা নিয়ে গিয়েছি, যাচ্ছি, তাতে সন্তানরা বিপথগামী, কুপথগামী না হয়ে উপায় আছে? বরং না হওয়া অস্বাভাবিক, হওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক সম্পর্ক কোথায়?  মা-বাবার মধ্যে? বাবা জানে না মা কোথায় গেছেন, কার সঙ্গে গেছেন, কখন ফিরবেন। মাও তা-ই। একই বাড়িতে থাকেন, একত্র বাস নেই। আছে দুঃসহ বাস। বিশ্বাস নেই, আস্থা নেই, ভালোবাসা নেই। সন্তান বড় হচ্ছে অশ্রদ্ধা দেখে দেখে, অবিশ্বাস দেখে দেখে। সম্পর্কের প্রতি কোনো আস্থা, শ্রদ্ধা তৈরি হচ্ছে না। যা হচ্ছে তা ভেতরে ভেতরে ঘৃণার বাষ্প আর ক্রোধের আগুন।

অঢেল টাকা ঢাললে, যখন যা প্রয়োজন তার চেয়ে বেশি খরচ করলে সন্তান মানুষ হবে না কেন? দামি স্কুল, বেশি মাইনে, টিউটর, টিউটরিয়াল, বিদেশি সিলেবাস সন্তান মানুষ হওয়ার কোনো নিয়ামক নয়। যদি তাই হতো, তবে বিত্তবানদের সন্তানই কেবল মানুষ হতো সমাজে।

সম্পর্ক খুব মূল্যবান জিনিস। আত্মিকতা নেই, কিন্তু আত্মীয়  এ সম্পর্ক কোথাও দাঁড়ায় না। আত্মীয়তা নেই, আত্মিকতা আছে সে সম্পর্ক যোগাযোগ তৈরি করে বিনিসুতার মালার মতো। সে সম্পর্ক মূল্য দেয়, মূল্যায়ন করে। ফলে বাবা-মা সন্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে না পারলে ‘কানেক্ট’ হতে না পারলে কোটি টাকা খরচ করলেও লাভ নেই।

বিত্তবান ঘরের সন্তানরা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হচ্ছে। বিস্মিত হচ্ছেন অনেকেই। মাদ্রাসার দরিদ্র সন্তানদের দিকেই এতদিন কেবল অভিযোগের আঙুল ছিল। এখন চারপাশে এমন সব ‘গুলশানকাণ্ড’ দেখে তাদের টনক নড়েছে। আসলে উচ্চবিত্ত, বিত্তহীনতা বিষয় নয়। বিষয় সংস্কৃতি। সংস্কৃতিহীনতা। আত্মপরিচয় সংকট। মাদ্রাসার ছেলেটির যে সংকট তার চেয়ে ইংরেজি মিডিয়ামে পড়া ধনাঢ্য পরিবারের ছেলেটির সংকট আরো বেশি। কী পড়ছে ইংরেজি মিডিয়ামে সে, খবর নিয়েছি কখনো কেউ? তার তো কোনো সংযোগই নেই দেশের সঙ্গে, দেশের সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্যের সঙ্গে। না ইংরেজি, না বাংলা এমন অদ্ভুত এক ভাষায় সে কথা বলে। ভাত চেনে না, রাইস চেনে। শেকড়বিচ্ছিন্ন মানুষ, খুব সহজেই একটানে চলে যেতে পারে যেকোনো স্রোতে ভেসে মৌলবাদ, জঙ্গিবাদের দিকে। সে তো দেশকে ধারণই করে না। মাদ্রাসার ছেলেটি হতে চায় আরব, ইংরেজি মিডিয়ামের ছেলেটি হতে চায় ইংরেজ। এদের কারো মধ্যেই নেই বাংলাদেশ।

অনেকেই বলবেন, সন্তানকে তো ধর্মশিক্ষা দিচ্ছি। আমি বলব, যা দিচ্ছেন, তা আরবি শিক্ষা। বাড়িতে আরবি শিক্ষক রেখে দিয়েছেন। সে আরবি পড়তে শিখছে। প্রকৃত ধর্ম শিক্ষা নয়। ইসলামের যে মহৎ ও মহান বাণী তা তার কর্ণকুহরে প্রবেশ করেনি। যদি প্রবেশ করত সে উদার হতো, মানবিক হতো। মানুষের দুঃখে দুঃখী হতো, সেবা করতে পাশে দাঁড়াত মানুষের। যেকোনো বিপন্ন  মানুষের। মানুষকে বিপন্ন করে তুলত না। ইসলাম সেবার ধর্ম, সহানুভূতির ধর্ম, মানবতাবাদের ধর্ম, শান্তির ধর্ম। বিদ্বেষ নয়, বিভেদ নয়, সম্প্রীতির কথা বলে এসেছে যুগে যুগে কোথায় সেই শিক্ষা, আদর্শ?  সত্যিকারের শিক্ষা যদি দিয়ে থাকেন ধর্মের, ইসলামের তবে তো সে মানবিক হবে, মহৎ মহান এক মানুষ হবে- আলোকিত মানুষ।

যে আলোকিত মানুষ ছিলেন, ইসলামের পথপ্রদর্শক মহানবী (স.)। যিনি উদার ছিলেন, যৌক্তিক ছিলেন, আধুনিক ছিলেন, মানবতাবাদের প্রতীক হয়ে উঠেছিলেন এক অন্ধকার সময়। যিনি সব সময়ই সময়ের চেয়ে কোটি গুণ সময় এগিয়ে যাওয়া মানুষ। তাঁর আদর্শ, শিক্ষাই তো ধর্মের, ইসলামের প্রকৃত শিক্ষা।

উৎকট এক পুঁজিবাদী সমাজে বসবাস করছি আমরা। লাভ আর লোভের চোরাবালিতে ডুবতে বসেছি। নিমজ্জিত হতে চলেছি। আদর্শ, নৈতিকতা, মানবতাবাদ বহু দূরের শব্দ। অচেনা, অপরিচিত শব্দ। সুবিচার নেই, অন্যায়ের প্রতিবাদ নেই। অবিচার আছে, লুণ্ঠন আছে, ধর্ষণ আছে। বুদ্ধিজীবী, সুশীলরা অনর্গল মিথ্যে বলে যাচ্ছে। ক্ষমতা চাই। আধিপত্য চাই। অর্থ চাই। প্রয়োজনে ধর্মের বিকৃত ব্যাখ্যা দিতেও আপত্তি নেই তাদের। অস্ত্রের বিক্রি বাড়াতে হবে। সাম্রাজ্য বিস্তার করতে হবে। নিতে হবে খনিজের অধিকার, তা যত লুণ্ঠন, আগ্রাসী, উলঙ্গ প্রক্রিয়াই হোক না কেন? দখল করতে হবে ভূ-ভাগ।

বিকট পুঁজির সেবাদাসে পরিণত হচ্ছে প্রতিটি মানুষ। গ্লোবাল ক্যাপিটালিজমের উৎকট উপাচার হয়ে উঠছে নিজেও, নিজের অজান্তে!

লেখক : নির্বাহী সম্পাদক, আমাদের নতুন সময়। উপসম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি। সম্পাদক, সাপ্তাহিক কাগজ ও মিডিয়াওয়াচ। পরিচালক, বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস

সর্বাধিক পঠিত
  1. লোডশেডিং কমবে কবে?
  2. সিঙ্গাপুরের সেই অশ্রুসজল দিন ও বাংলাদেশের সম্ভাবনা
  3. বলেন্দ্র শাহ ও বদলে যাওয়া নেপালের গল্প
  4. ইসলামাবাদ বৈঠক: যুদ্ধ কি চলবেই?
  5. ভবদহে জলাবদ্ধতা নিরসনে নতুন মহাপরিকল্পনায় কি স্থায়ী মুক্তি মিলবে?
  6. ‘তারেকময় বাংলাদেশ’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x