Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১১:২৮, ১৬ জুলাই ২০১৯
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১১:২৮, ১৬ জুলাই ২০১৯
আপডেট: ১১:২৮, ১৬ জুলাই ২০১৯
আরও খবর
ইউনেট ও ইয়ুথ হাব-এর মধ্যে সমঝোতা
খালেদা জিয়ার স্মরণে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে শোক বই খোলা হয়েছে
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বাহরাইনে প্রবাসীদের সমস্যা শুনতে দূতাবাসের গণশুনানি

মালয়েশিয়ায় উদযাপিত হলো এনটিভির ১৭ বছরে পদার্পণ

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১১:২৮, ১৬ জুলাই ২০১৯
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১১:২৮, ১৬ জুলাই ২০১৯
আপডেট: ১১:২৮, ১৬ জুলাই ২০১৯

হাঁটি হাঁটি পা পা করে এনটিভি ১৭ বছরে পা রাখল। বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশনের মধ্যে অন্যতম একটি টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে বুকে ধারণ করে এনটিভির পথচলা। আর এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা সফল মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী আজ সারা বিশ্বে বাঙালি ভাষাভাষী মানুষের হৃদয়জুড়ে ছড়িয়ে দিয়েছেন বাংলার সংস্কৃতি।

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রোববার সন্ধ্যায় মালয়েশিয়া-বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের পদচারণায় মুখর হয়ে ওঠে কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টাল। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ হেদায়েত মণ্ডল, এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সাংবাদিক, প্রকৌশলী, অধ্যাপক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কাটেন।

এনটিভিকে শুভকামনা জানিয়ে বক্তব্য দেন এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, শেখ আকতার উদদীন আহমেদ, ইভিপি অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, এনবিএল মালয়েশিয়া, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ ফয়জুল হক, প্রবীণ সাংবাদিক গৌতম রায়, কমিউনিটি নেতা এবং এনটিভির উপদেষ্টা জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মোশারফ হোসেন, মাহবুব আলম শাহ, আলহাজ মুকবুল হোসেন মুকুল প্রমুখ। পবিত্র কোরআন তিলাওয়াত ও দুদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা একরামুল হক। এ সময় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেন মালয়েশিয়া এনটিভি দর্শক।

প্রবাসী চিত্রপরিচালক জাফর ফিরোজ ও সেগি ইউনিভার্সিটি শিক্ষার্থী তাহমিনা ভূঁইয়া মিনার প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে এনটিভির শুভকামনা করে বক্তব্য দেন মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ হেদায়েত মণ্ডল।

তিনি বলেন, ‘এনটিভি একটি জনপ্রিয় বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশন। সুস্থ বিনোদন আর নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে এনটিভি। এর ধারাবাহিকতা আগামীতে এনটিভির জন্য সহায়ক ভূমিকা পালন করবে। আমি আশা করি, এনটিভির এই অগ্রযাত্রা ভবিষ্যতে সমৃদ্ধ হবে।’

বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ জানান, দায়িত্বশীল সাংবাদিকতা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে। শুধু বিনোদনই নয়, এনটিভি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় অবিচল থেকে দর্শক-শ্রোতানন্দিত চ্যানেলে পরিণত হয়েছে। বাংলাদেশের এই জনপ্রিয় চ্যানেলটি আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে এনটিভি দেশে-বিদেশে অগণিত মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে। ১৭তম বর্ষপূর্তিতে এনটিভির সব সাংবাদিক, কলাকুশলীর সমন্বয়ে দৃঢ়প্রত্যয়ে তাঁদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাঁরা মনে করেন।

অনুষ্ঠান শেষে ‘সময়ের সাথে আগামীর পথে’—এনটিভির এই স্লোগানকে আরো সম্প্রসারিত করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে ঢাকা থেকে আগত ‘মধু হই হই, আঁরে বিষ হাওয়াইলা’ গানের শিশুশিল্পী জাহিদসহ প্রত্যন্ত এলাকার শিল্পীদের পাদপ্রদীপের আলোয় তুলে আনা তরুণ প্রজন্মের গায়ক ইমরান হোসেনের গানে এনটিভির দর্শক মুগ্ধ হন। সেইসঙ্গে জাদুকর মামুনের ম্যাজিক উপভোগ করেন আগত অতিথিরা।

সর্বাধিক পঠিত
  1. ইউনেট ও ইয়ুথ হাব-এর মধ্যে সমঝোতা
  2. মক্কায় খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল
  3. খালেদা জিয়ার স্মরণে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে শোক বই খোলা হয়েছে
  4. ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১
  5. মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে বাংলাদেশ
  6. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x