বাংলাদেশ প্রেসক্লাব আমিরাতের নতুন কমিটি
এনটিভির আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদকে সভাপতি করে বাংলাদেশ প্রেসক্লাব ইইউর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন বৈশাখী টেলিভিশনের আবদুল্লাহ আল শাহিন।
গত শনিবার (৯ মে) দুবাইয়ে একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
বিদায়ী কমিটির সহসভাপতি মোদাচ্ছের শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন মো. মোরশেদ আলম, মোদাচ্ছের শাহ, মো. ইসমাইলসহ অনেকে। বিস্তারিত দেখুন ভিডিওতে।

এনটিভি অনলাইন ডেস্ক