Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
  • আরব দুনিয়া
ফারুক আহমেদ চান, সৌদি আরব
১০:৩৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৮, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ফারুক আহমেদ চান, সৌদি আরব
১০:৩৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৮, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
সৌদি আরব সফরে নৌবাহিনী প্রধান
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার
সৌদির তেল ট্যাংকারে ইরানি হামলায় দুই নাবিক নিহত
সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটের সদর দপ্তর হবে রিয়াদে
সৌদিতে যুবককে গুলি করে হত্যা, দুই ছেলে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা

রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

ফারুক আহমেদ চান, সৌদি আরব
১০:৩৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৮, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ফারুক আহমেদ চান, সৌদি আরব
১০:৩৫, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৮, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের সঙ্গে রিয়াদে কর্মরত প্রবাসী গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে দূতাবাস কার্যালয়ে মতবিনিময় সভা হয়।

বাংলাদেশ দূতাবাস, রিয়াদের উদ্যোগে আয়োজিত এ সভায় সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে দীর্ঘদিনের পাসপোর্ট জটিলতা নিরসন, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় আলোচনায় গুরুত্ব পায়।

সভায় রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন বলেন, প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌদি আরবের বিভিন্ন দূরবর্তী শহরে ধারাবাহিকভাবে কনস্যুলার টিমের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাসপোর্ট সংকট নিরসন এবং প্রয়োজনীয় দাপ্তরিক সরঞ্জামাদির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

কনস্যুলার সেবা ও পাসপোর্ট প্রক্রিয়াকে আরও গতিশীল এবং সহজ করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রদূত।

মতবিনিময় সভায় প্রবাসীদের বহুল আলোচিত একটি বিষয়—ভিএফএস গ্লোবাল (VFS Global)-এর কাছে পাসপোর্ট সেবা ‘ইডিসি’ (EDC) কার্যক্রম হস্তান্তর সংক্রান্ত তথ্য—নিয়ে প্রশ্ন উঠলে রাষ্ট্রদূত স্পষ্টভাবে জানান, এ ধরনের কোনো তথ্যের বিষয়ে তিনি অবহিত নন এবং এ ধরনের লিখিত কোন কিছুই এখন পাননি।

সভায় সৌদি আরবের স্থানীয় আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সকল প্রবাসী বাংলাদেশির প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। বিশেষ করে সৌদি আরবের রাস্তা-ঘাট বা প্রকাশ্য স্থানে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভিডিও ধারণ অথবা ছবি তোলা এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

দেশটির আইন লঙ্ঘনের কারণে কোনো প্রবাসী যেন আইনি জটিলতায় না পড়েন, সে বিষয়ে প্রবাসীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর রেজাউল ইসলাম (এইচওসি) এবং প্রেস সচিব নুরুল আমিন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি ফকির আল আমিন, সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়সহ রিয়াদে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

সৌদি আরব রিয়াদ বাংলাদেশের রাষ্ট্রদূত গণমাধ্যমকর্মী মতবিনিমিয়

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

০৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার
০৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদির তেল ট্যাংকারে ইরানি হামলায় দুই নাবিক নিহত
০১ সেপ্টেম্বর ২০২৬
সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটের সদর দপ্তর হবে রিয়াদে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার
  2. বাংলাদেশসহ ৩১ দেশের জন্য সীমিত মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা
  3. অস্ট্রেলিয়ায় আবাসন বাজারে বড় ধাক্কা, শীতেই গড় বাড়ির মূল্য কমেছে ৪০ হাজার ডলার
  4. রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা
  5. বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ পথচলায় মুগ্ধ মালয়েশিয়ানরা
  6. মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল হাইকমিশন, মানতে হবে যেসব নির্দেশনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x