বাংলাদেশসহ ৩১ দেশের জন্য সীমিত মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা

মালয়েশিয়ায় প্রবাসীদের প্রবেশে ব্যবহৃত মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে এই এমইভি সুবিধা আর সব দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত নেই। নতুন বিধান অনুযায়ী নির্ধারিত মাত্র ৩১টি দেশের নাগরিকদের জন্যই কেবল এ সুবিধা সীমিত করা হয়েছে, যেখানে তালিকার ওপরের দিকেই রয়েছে বাংলাদেশের নাম।মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ২ সেপ্টেম্বর এক আনুষ্ঠানিক...