এক ঘণ্টায় লেনদেন ১৫৯ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (১৯ মে)। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিটে বা বেলা ১১টায় ডিএসইতে ১৫৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ২ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি আরও বাড়ে। আজ লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৪ দশমিক শূন্য এক পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২১৭ দশমিক ১২ পয়েন্টে। এসময় ডিএস৩০ সূচক তিন দশমিক শূন্য দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭১ দশমিক ৪১ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক তিন দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০ দশমিক ৪৫ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৭টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা মুন্নু সিরামিকের ১১ কোটি ১১ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১০ কোটি ৩০ লাখ টাকা, নাভানা ফামার পাঁচ কোটি ৪৪ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের চার কোটি ৮৩ লাখ টাকা, ভিএফএস থ্রেডের চার কোটি ১৪ লাখ টাকা, টেকনো ড্রাগসের চার কোটি চার লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোটের চার কোটি তিন লাখ টাকা, ডমিনেজ স্টিলের তিন কোটি ৫৮ লাখ টাকা, উত্তরা ব্যাংকের দুই কোটি ৯৫ লাখ টাকা এবং এনসিসি ব্যাংকের দুই কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক