Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
স্পোর্টস ডেস্ক
০৮:০০, ০৩ জুলাই ২০২১
আপডেট: ০৮:০৪, ০৩ জুলাই ২০২১
স্পোর্টস ডেস্ক
০৮:০০, ০৩ জুলাই ২০২১
আপডেট: ০৮:০৪, ০৩ জুলাই ২০২১
আরও খবর
মার্তার জাদুতে কোপা আমেরিকায় ব্রাজিলের নবম শিরোপা জয়
উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল
আর্জেন্টিনাকে বিদায় করে ফাইনালে কলম্বিয়া
কোপা আমেরিকার সেমিতে ব্রাজিল, প্রতিপক্ষ কে?
শাস্তি পেলেন উরুগুয়ের ১১ ফুটবলার

কষ্টের জয়ে কোপার শেষ চারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৮:০০, ০৩ জুলাই ২০২১
আপডেট: ০৮:০৪, ০৩ জুলাই ২০২১
স্পোর্টস ডেস্ক
০৮:০০, ০৩ জুলাই ২০২১
আপডেট: ০৮:০৪, ০৩ জুলাই ২০২১
ব্রাজিল ও চিলির মধ্যকার ম্যাচ। ছবি- সংগৃহীত

সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা অতীত ইতিহাস—সব দিক থেকেই চিলির চেয়ে ঢের এগিয়ে ছিল ব্রাজিল। তাই ঘরের মাঠে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল পাঁচ বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু লড়াই যতটা সহজ হবে ভেবেছিল ততটা হয়নি। এক গোল করে সেই ব্যবধান রাখতেই লড়াই করতে হয়েছে ব্রাজিলকে। শেষ পর্যন্ত ওই এক গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। চিলিকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকার শেষ চারে উঠেছে তিতের ব্রাজিল।

আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন লুকাস। এদিন ম্যাচের প্রধামার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে। এরপর বিরতি থেকে ফিরে দলকে উদ্ধার করেন লুকাস।

ম্যাচটির প্রথমার্ধে ব্রাজিলের চেয়ে লড়াইয়ে কোনো অংশে কম ছিল না চিলি। বরং বেশিরভাগ সময় বল দখলে রেখেছে চিলিই। আগেভাগে আক্রমণেও যায় চিলি। তবে শেষ পর্যন্ত আক্রমণে দুদলই ছিল প্রায় সমানে-সমান। ব্রাজিল ১০বার শট নেয়, চিলি নেয় ১১বার। তবে দুলেরই সমান পাঁচটি শট ছিল অনটার্গেটে যাওয়ার মতো।

এদিন ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম  আক্রমণে ওঠে চিলি। যদিও ভার্গাসের শট প্রতিহত করেন এডারসন। পাঁচ মিনিট পর প্রতি আক্রমণে ওঠে ব্রাজিল। সতীর্থদের বাড়ানো বল ধরে রিচার্লিসন লেফট উইং থেকে দূরপাল্লার শট নেন তিনি। কিন্তু বল সরাসরি চলে যায় চিলির গোলরক্ষকের হাতে।

২২ মিনিটের মাথায় নেইমারের ক্রস থেকে বল ধরার চেষ্টা করেন ফিরমিনো। তবে টাইমিং ঠিকঠাক না হওয়ায় আক্রমণে যেতে পারেননি ফিরমিনো। এরপর প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটে গোল না আসলে শূন্য হাতেই বিরতিতে যায় ব্রাজিল-চিলি।

বিরতি থেকে ফিরেই গোল পেয়ে যায় ব্রাজিল। ৪৬ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে সতীর্থের পাস পেয়ে বল বাড়িয়ে দেন নেইমার। বল পেয়ে চিলির ছোট ডি বক্সে নিয়ে হালকা ঠেলে দিয়ে ব্রাজিলকে এগিয়ে নেন লুকাস।

এর কিছুক্ষণের মাথায় ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। ৪৮ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে হাই ফুট করে লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের বাকি সময় ১০জনকে নিয়েই লড়াই করতে হয় স্বাগতিকদের।

১০ জনের ব্রাজিলকে পেয়ে বেশ আগ্রাসী হয়ে ওঠে চিলি। আক্রমণে গিয়ে গোলও করে ফেলে দলটি। কিন্তু অফসাইড হয়ে গেলে গোলটি বাতিল হয়ে যায়। শেষ দিকে বেশ কয়েকবার আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচটি। দুদলের খেলোয়াড়রা ফাউল করে হলুদ কার্ডও দেখেন বেশ কয়েকবার। কিন্তু জালের দেখা পায়নি চিলি। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

চলতি কোপা আমেরিকায় বি-গ্রুপের এক নম্বর দল হিসেবে শেষ আটে জায়গা করে নেয় ব্রাজিল। অন্যদিকে ‘এ’ গ্রুপের চার নম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকেট পায় চিলি।

ব্রাজিল নিজেদের গ্রুপ পর্বের চার ম্যাচের ৩টিতে জয় তুলে নিয়েছে ও ১টি ম্যাচ ড্র করেছে। চিলি ৪ ম্যাচের ১টি জিতেছে, ২টি ড্র করেছে ও ১টি হেরেছে।

এ ছাড়া সব ধরণের টুর্নামেন্ট মিলিয়ে শেষ ১৬ বারের দেখায় ব্রাজিলকে কেবল একবার হারাতে পেরেছে চিলি। ১৬ দেখায় ব্রাজিল জিতেছে ১৩টি ম্যাচ, ২টি ম্যাচ ড্র হয়েছে।

কোপা আমেরিকা

সংশ্লিষ্ট সংবাদ: কোপা আমেরিকা

০৩ আগস্ট ২০২৫
মার্তার জাদুতে কোপা আমেরিকায় ব্রাজিলের নবম শিরোপা জয়
৩০ জুলাই ২০২৫
উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল
২৯ জুলাই ২০২৫
আর্জেন্টিনাকে বিদায় করে ফাইনালে কলম্বিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেলেন সেনেসি
  2. চোটে বিশ্বকাপ শেষ, জাতীয় দলকেই বিদায় বললেন জাপান অধিনায়ক
  3. মরক্কোর বিশ্বকাপ দলে দুটি পরিবর্তন
  4. রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার
  5. জয়ের খোঁজে মাঠে নামছে এশিয়ান জায়ান্ট দ. কোরিয়া
  6. বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই কার্ড বিতর্ক, হয়েছে ইতিহাসও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x