নারী বিশ্বকাপের ভারতীয় দলে চমক!
আগামী ফেব্রুয়ারিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপের ভারতীয় দলেই জায়গা পেলেন পশ্চিমবঙ্গের তারকা ব্যাটসম্যান রিচা ঘোষ। অধিনায়ক থাকছেন যথারীতি হরমনপ্রীত কৌর।
১৫ বছরের শেফালি ভার্মাও থাকছেন এই দলে। তবে চমক বাংলার রিচা। সম্প্রতি নারী চ্যালেঞ্জার ট্রফিতে রিচা দারুণ পারফর্ম করেছিলেন। এক ম্যাচে ২৬ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছিলেন।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় টুর্নামেন্টের দল ঘোষণাও করেছেন নির্বাচকরা। সেই দলে ষোলোতম সদস্য হিসেবে যোগ দিয়েছেন নুজহাত পারভিন। ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও এই টুর্নামেন্টে থাকছে ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরু হচ্ছে এই ৩১ জানুয়ারি।
ভারতের বিশ্বকাপ দল : হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, ভেদা কৃষ্ণমূর্তি, রিচা ঘোষ, তানিয়া ভাটিয়া, পুণম যাদব, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি।
ত্রিদেশীয় সিরিজের দল : হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, ভেদা কৃষ্ণমূর্তি, রিচা ঘোষ, তানিয়া ভাটিয়া, পুণম যাদব, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি ও নুজহাত পারভিন।

স্পোর্টস ডেস্ক