পাকিস্তানকে সাহায্য করতে পারেন সৌরভ!
২০০৪ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় জাতীয় ক্রিকেট দল। সে দলের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। সেবার তিনি যেমন দুই দেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন, এবারো বিসিসিআই সভাপতি হিসেবে তিনি তেমনটাই করবেন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার রশিদ লতিফ এমনটাই মনে করেন।
ভারত-পাকিস্তান দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অবস্থা এমন তাদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু পিসিবি হাল ছাড়ছে না।
এ ব্যাপারে রশিদ লতিফ বলেন, ‘একজন সাবেক ক্রিকেটার ও বিসিসিআই সভাপতি হিসাবে সৌরভ পিসিবিকে সাহায্য করতে পারেন।’
পাকিস্তানের সাবেক এই তারকা আরো বলেন, ‘ক্রিকেট সিরিজ না হলে এই মুহূর্তে দুই দেশের সম্পর্কের উন্নতি সম্ভব নয়। সারা বিশ্ব ভারত-পাকিস্তানের সিরিজ দেখতে চায়। ২০০৪ সালে পাকিস্তান সফরের জন্য প্রথমে রাজি হয়নি বিসিসিআই। পরে সৌরভই উদ্যোগ নিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারত সেবার দুর্দান্ত জয় পেয়েছিল। ক্রিকেট বিশ্বের সেরা দেশগুলো যাতে পাকিস্তানে খেলতে যায় এর জন্য পিসিবি কর্মকর্তাদেরও উদ্যোগ নিতে হবে।’

স্পোর্টস ডেস্ক