বদলে গেল অ্যাশেজ টেস্টের ভেন্যু
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আজ শনিবার ম্যাচের চতুর্থ দিন ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। একই দিনে সিরিজের পঞ্চম ও শেষে টেস্টের জন্য ভেন্যু ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথমে পার্থে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হোর্বাটের বেলরিভ ওভালেই পঞ্চম টেস্টের খেলা হবে।
কঠোর করোনাবিধির কারণে পার্থে পঞ্চম টেস্ট আয়োজন করা সম্ভব নয়। তাই ২০১৬ সালের পর প্রথম হোবার্টে টেস্ট আয়োজন হচ্ছে। অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্টের পর এটি সিরিজের দ্বিতীয় দিবারাত্রির টেস্ট হতে চলেছে। হোবার্টে অস্ট্রেলিয়া সাধারণত টেস্ট আয়োজন করতে চায় না।
এ বছর আফগানিস্তানের সঙ্গে এই মাঠে টেস্ট খেলার কথা থাকলেও সেই সিরিজই বাতিল হয়ে যায়। এতদিন পর দিবারাত্রির অ্যাশেজ টেস্ট আয়োজন করতে যাচ্ছে তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তা নিক হকলে বলেন, ‘হোবার্টকে অ্যাশজ টেস্ট আয়োজনের দায়িত্ব দিতে পেরে আমরা ভীষণ খুশি। এই প্রক্রিয়ায় অংশ নেওয়া সব রাজ্যকে আমরা ধন্যবাদ।’

স্পোর্টস ডেস্ক