মুশফিকদের উড়িয়ে শীর্ষে ইমরুলের চট্টগ্রাম
ছোট লক্ষ্য, জয়ের জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চাই ১২২ রান। জবাব দিতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। সাবধানী ওপেনিংয়ে জুটির পর ইমরুল কায়েসের দৃঢ়তায় সহজেই খুলনা টাইগার্সকে ছয় উইকেটে হারায় চট্টগ্রাম।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১২১ রানে অলআউট হয় খুলনা টাইগার্স। ছোট লক্ষ্যের জবাব দিতে নেমে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এই জয়ের মাধ্যমে ১৪ পয়েন্ট নিয়ে আবারও সবার শীর্ষে উঠল খুলনা টাইগার্স। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে এখনো চতুর্থ স্থানেই আছে মুশফিকের খুলনা।
এদিন আগে ব্যাট করা খুলনাকে শুরুতেই বিপদে ফেলে দেন মেহেদী হাসান রানা। তাঁর সঙ্গে বল হাতে জ্বলে ওঠেন চট্টগ্রামের আরেক পেসার রুবেল হোসেন। ইনিংসের তৃতীয় ওভারে মেহেদী মিরাজকে ফাঁদে ফেলেন রানা। একই ওভারে হাশিম আমলাকেও ফিরিয়ে দেন তিনি। বিপিএল অভিষেকে মাত্র আট রান করলেন দক্ষিণ আফ্রিকান তারকা।
পরের ওভারে চমক দেখান রুবেল। চতুর্থ ওভারে এসেই রানের খাতা খোলার আগে শামছুর রহমানকে বিদায় করেন তিনি। এরপর রুশোর সঙ্গে লড়াই জমাতে চান মুশফিক। কিন্তু আগের ম্যাচে দুর্দান্ত খেলা মুশফিক আজ আর পারলেন না। ১১তম ওভারে জিয়াউরের বলে আউট হন ২৯ রানে।
উইকেটে টিকতে পারেনরি বাকিরাও। কঠিন উইকেটে শুধু মাত্র রানের দেখা পেয়েছেন রুশো। উইকেটে থিতু হয়ে ৪০ বলে ৪৮ করেন তিনি। তাতে ১৯.৫ ওভারে ১২১ রানের সংগ্রহ পায় খুলনা টাইগার্স।
রুবেল ও মেহেদী রানা নিয়েছেন তিনটি করে উইকেট। কেসরিক উইলিয়ামস নিয়েছেন দুটি। তিন উইকেট নিয়ে আবার উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠে গেছেন মেহেদী রানা। তাঁর উইকেট এখন ১৭টি, মুস্তাফিজুর রহমানের উইকেট ১৬টি।
জবাবে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন চট্টগ্রামের দুই ওপেনার সিমন্স ও জুনায়েদ সিদ্দিক। শুরুর জুটিতে ৬১ বলে দুজন করেন ৬৯ রান। রানের গতি পারেননি একজনও। ১১তম ওভারে সিমন্সকে ফিরিয়ে খুলনা শিবিরে স্বস্তি ফেরান আলিস আল-ইসলাম। ফেরার আগে ২৮ বলে ৩৬ রান করেন সিমন্স। পরের ওভারে জুনায়েদকে সাজঘরে পাঠান মিরাজ। ৩৯ বলে ৩৮ রান করেন জুনায়েদ। এরপর ইমরুলের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইগার্স : ( মিরাজ ৪, আমলা ৮, রাইলি রুশো ৪৮, শামসুর ০, মুশফিক ২৯, ফ্রাইলিঙ্ক ১৭, ইয়ামিন ০, আলাউদ্দিন ১, শফিউল ৩, তানভীর ৩, ইসলাম ১; রুবেল ৩.৫-০-১৭-৩, নাসুম ৩-০-১৮-০, রানা ৪-০-২৯-৩, উইলিয়ামস ৪-০-২১-২, জিয়াউর ৩-০-২২-১)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১২৪/৪ ( সিমন্স ৩৬, জুনায়েদ ৩৮, ইমরুল ৩০*, গুনারত্নে ০, ওয়ালটন ৭, নুরুল ৬; ইয়ামিন ৪-০-২৯-০, ফ্রাইলিঙ্ক ৪-০-২০-২, শফিউল ২-০-১৬-০, আলিস ৪-০-২৭-১, আলাউদ্দিন ১-০-৮-০, মিরাজ ১-০-১০-১)।
ফল : ছয় উইকেটে জয়ী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

স্পোর্টস ডেস্ক