‘চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ভারতই জিতবে’
হাতে বাকি নেই খুব বেশি দিন। এরপরই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফির লড়াই। আগামী ১ জুন আসরটি শুরু হবে। ক্রিকেটের মিনি বিশ্বকাপ খ্যাত এই আসরে কোন দল কেমন করবে, কারা জিততে পারে শিরোপা— তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কপিল দেবের বিশ্বাস এই আসরের শিরোপা ভারতের জেতার সম্ভাবনা প্রবল।
এ ব্যাপারে কপিল দেব বলেন, ‘কয়েক বছর ধরে ভারত খুব ভালো ক্রিকেট খেলছে। এই ধারাবাহিকতা তারা চ্যাম্পিয়নস ট্রফিতেও ধরে রাখবে বলে আমার বিশ্বাস। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভারতেরই শিরোপা জেতার সম্ভাবনা বেশি।’
তবে সাফল্য পাওয়া খুব একটা সহজ হবে বলে মনে করেন না ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘বিশ্বসেরা আট দল এই আসরে খেলছে। এই আসরে সাফল্য পাওয়া খুব একটা সহজ হবে না। তা ছাড়া কন্ডিশনও বিপক্ষে থাকবে। তবে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হলে আসর কিছুদিন আগে সেখানে গিয়ে, অল্প কিছুদিনের ক্যাম্প করতে পারলে দলের জন্য ভালো হবে।’
চ্যাম্পয়নস ট্রফির ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ৪ মে প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। এর পর ৮ মে শ্রীলঙ্কা ও ১১ মে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বেন কোহলিরা।

ক্রীড়া প্রতিবেদক