Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
নির্মলেন্দু গুণ
১২:২১, ২৮ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৯:০৫, ০২ মার্চ ২০১৫
নির্মলেন্দু গুণ
১২:২১, ২৮ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৯:০৫, ০২ মার্চ ২০১৫
আরও খবর
আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় নিউজিল্যান্ডের
আইসিসির জরুরি সভায় অংশ নিতে পাকিস্তানে বিসিবি সভাপতি
পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার
পাকিস্তান-ভারত ম্যাচ অনিশ্চিত, কত হাজার কোটি ক্ষতি আইসিসির?
শেফার্ডের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়

কবির ক্রিকেট দর্শন

নিউজিল্যান্ডের পথে, বিজয় রথে বাংলাদেশ

নির্মলেন্দু গুণ
১২:২১, ২৮ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৯:০৫, ০২ মার্চ ২০১৫
নির্মলেন্দু গুণ
১২:২১, ২৮ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৯:০৫, ০২ মার্চ ২০১৫

চলতি বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের পরাজিত হওয়ার ঘটনাটিকে আমি অপ্রত্যাশিত বা অঘটন মনে করছি না। বরং উল্টোটা ঘটলেই অঘটন বলা হতো। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী ও গত বিশ্বকাপের (২০১১ সাল) রানার্স-আপ শ্রীলঙ্কা, বাংলাদেশের তুলনায় অনেক ভালো দল।

এই দলটিতে রয়েছেন সর্বকালের বিশ্বসেরাদের মধ্যে যাদের নাম লিপিবদ্ধ হবে, সে রকম বেশ কজন ক্রিকেটার। যেমন, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকারত্নে দিলশান। এদের সঙ্গে তুলনা করার মতো ব্যাটসম্যান আমাদের একজনও নেই। নেই মালিঙ্গার মতো বোলারও।

তবে ৫০ ওভারের খেলায় যেহেতু বিশ্বের সব কটি সেরা দলকেই কোনো-না-কোনো সময় হারানোর অভিজ্ঞতা আমাদের রয়েছে, তাই আমাদের ক্রিকেট দলকে ঘিরে আমাদের প্রত্যাশা সর্বদাই আমাদের সামর্থ্যকে ছাড়িয়ে যায়। আমরা জয়ের স্বপ্নে বিভোর হই এবং অনেক সময়ই ব্যর্থতার বেদনা নিয়ে আমাদের মাঠ ছাড়তে হয়।

এবার মেলবোর্নে সেটাই ঘটেছে। বিশ্বের সেরা ক্রিকেট মাঠে খেলতে পারার প্রথম সুযোগটিকে আমরা বিজয়ের মঞ্চে পরিণত করতে পারিনি। এমসিজি কবির প্রার্থনা মঞ্জুর করেনি। তাই বড় ব্যবধানেই শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। 

এবারের বিশ্বকাপ ক্রিকেটের শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটি, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে না হয়ে যদি ক্যানবেরার মাঠে হতো বা এসসিজিতে (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) হতো, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে এত বড় ব্যবধানে হারতো না। ক্লোজ ম্যাচে হারতো।

ম্যাচের শুরু থেকেই আমার মনে হচ্ছিল যে, বাংলাদেশের ক্রিকেটাররা, মেলবোর্নের মতো বিশাল স্টেডিয়ামের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছেন না। ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জালাল ইউনুস আমাদের ক্রিকেটারদের বডি ল্যাংগুয়েজ বা দেহ-ভাষার প্রতি ইঙ্গিত করেছেন। শ্রীলঙ্কা এই মাঠে অনেক ম্যাচ খেলেছে।  বিশ্বের এই সবচেয়ে বড় (ধারণ ক্ষমতা এক লাখ ২৫ হাজার) স্টেডিয়ামটিতে বাংলাদেশ কখনো খেলেনি আগে। মানিয়ে নিতে পারেননি যে, তার প্রমাণ পাওয়া গেল ম্যাচের শুরুতেই। মাশরাফির প্রথম ওভারের চতুর্থ বলে দেওয়া থিরিমান্নের সহজ ক্যাচটি এনামুল হক বিজয় ধরে রাখতে পারেনি।

পক্ষান্তরে ব্যাটিংয়ের সময় লাসিথ মালিঙ্গার দ্বিতীয় বলে বোল্ড হয়ে গেলেন আমাদের অন্যতম প্রধান ব্যাটিং ভরসা তামিম। সাব্বির ছাড়া আর কেউ-ই যে শতক দূরে থাক, একটি অর্ধশতও করতে পারলেন না এই ব্যাটিং পিচে, তার পেছনেও রয়েছে এই মনোস্তাত্ত্বিক সমস্যা।

তার পরও বাংলাদেশ যে এমসিজিতে ২৪০ রান করতে পারল, তাকে আমি ভালো বলব। এই মাঠে বড় বড় টিমকেও ১০০ রানের নিচে গুঁড়িয়ে যেতে দেখেছি।

মেলবোর্নকে মন থেকে মুছে ফেলে, আমাদের তাকাতে হবে সামনের দিকে। অমাদের পরবর্তী ম্যাচটি হবে স্কটল্যান্ডের সঙ্গে। নিউজিল্যান্ডের ছোট মাঠ, নেলসনে।

আমরা আফগনিস্তানকে হারিয়েছি ১০৬ রানে। সেই আফগনিস্তান যদি স্কটল্যান্ডকে হারাতে পারে, তাহলে আমরা স্কটল্যান্ডকে হারাতে পারব না কেন?

পারব। নিশ্চয়ই পারব। যে দল এমসিজিতে ২৪০ রান করতে পারে সেই দল নেলসনের মাঠে ৩০০ রান করতে বা ৩০০  রান চেইজ করতে পারবে। পারবে।

বি. দ্র .

মেলবোর্নে কিছু প্রবাসী বাংলাদেশি আমাদের দলপতি মাশরাফিকে অপমান ও লাঞ্ছিত করেছে বলে শুনেছি। এটা খুবই দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।

সর্বাধিক পঠিত
  1. আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় নিউজিল্যান্ডের
  2. আইসিসির জরুরি সভায় অংশ নিতে পাকিস্তানে বিসিবি সভাপতি
  3. পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার
  4. পাকিস্তান-ভারত ম্যাচ অনিশ্চিত, কত হাজার কোটি ক্ষতি আইসিসির?
  5. শেফার্ডের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়
  6. সাফের ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x