Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
মাহমুদুল হাসান
১৯:০২, ০৫ মে ২০১৫
আপডেট: ০৯:৫১, ০৬ মে ২০১৫
মাহমুদুল হাসান
১৯:০২, ০৫ মে ২০১৫
আপডেট: ০৯:৫১, ০৬ মে ২০১৫
আরও খবর
টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হারে শুরু বাংলাদেশের
বাংলাদেশের বিরুদ্ধে লড়াকু পুঁজি জিম্বাবুয়ের
বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির
শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২০০ রান

এবার টেস্টেও জয়োল্লাস?

মাহমুদুল হাসান
১৯:০২, ০৫ মে ২০১৫
আপডেট: ০৯:৫১, ০৬ মে ২০১৫
মাহমুদুল হাসান
১৯:০২, ০৫ মে ২০১৫
আপডেট: ০৯:৫১, ০৬ মে ২০১৫
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : এএফপি

খুলনায় মাঠে নামার আগে পাকিস্তানের বিপক্ষে আট টেস্টের সবগুলোতেই হেরেছিল বাংলাদেশ। খুলনা টেস্টে ড্র করায় বাংলাদেশের সামনে যেন নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এবার কী জয়ের পালা? বুধবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে সাফল্য পেলে তৃতীয় টেস্ট দলকে হারানোর আনন্দে মেতে উঠবে বাংলাদেশ। আর পাকিস্তানের বিপক্ষে পাবে প্রথম টেস্ট জয়। 
 
বাংলাদেশের সাতটি টেস্ট জয়ের পাঁচটিতেই প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। বাকি দুই জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৯ সালের জুলাইয়ে ক্যারিবীয় সফরে অবশ্য পূর্ণশক্তির দলের মুখোমুখি হয়নি বাংলাদেশ। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ওই সিরিজ বয়কট করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা।
 
মিরপুর স্টেডিয়ামে আগের ১২ টেস্টের ১০টিতেই জয়-পরাজয় নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ মিরপুরে ড্র টেস্টের সংখ্যা মাত্র দুটি। এই মাঠে বাংলাদেশ মাত্র একটা টেস্টই জিতেছে, গত বছরের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে।

তবে এসব পরিসংখ্যানের আসলে কোনো মূল্য নেই। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা পাকিস্তানের সামনে এখন নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে নাস্তানাবুদ হয়ে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে অতিথিরা। টি-টোয়েন্টিতে পাত্তা পায়নি। এরপর প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থানে থেকেও ড্র করেছে। তাই পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক মিরপুর টেস্ট জয়ের কথা জোর দিয়ে বলতে পারেননি। শুধু ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
 
মিসবাহর প্রতিক্রিয়াতেই পরিষ্কার, বাংলাদেশকে তারা কতটা সমীহ করছে। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে উজ্জীবিত বাংলাদেশ চলমান হোম সিরিজেও সাফল্যে উদ্ভাসিত। টেস্ট অধিনায়ক মুশফিকের কণ্ঠে তাই উচ্ছ্বাস আর তৃপ্তি, ‘ভাবতে ভালো লাগছে বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও সাফল্য পেয়ে চলেছে বাংলাদেশ দল। এমন ধারাবাহিক সাফল্য খুব কমই উপভোগ করেছে বাংলাদেশ।’
 
সব কিছু ভালোভাবে চললেও বল হাতে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুজ্জ্বল পারফরম্যান্সে কিছুটা দুশ্চিন্তায় মুশফিক, ‘সাকিবের মতো খেলোয়াড়ের কাছে সবারই প্রত্যাশা থাকে। আমরাও ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সাফল্যের জন্য সাকিবের দিকে তাকিযে থাকি। আশা করি মিরপুর টেস্টে সে বল হাতে ভালো করতে পারবে।’

সর্বাধিক পঠিত
  1. ইংল্যান্ড ম্যাচে ডি পলকে নিয়ে সংশয়
  2. জার্মানি-ব্রাজিলের অনন্য কীর্তিতে ভাগ বসানো হলো না ফ্রান্সের
  3. স্পেনের কাছে হেরে রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন দেশমের
  4. ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলল স্পেন
  5. ফ্রান্সের ডাগআউটে বদলের অপেক্ষা, দেশমের পর জিদানের পালা?
  6. স্পেনের যে ছকে পরাস্ত হলো ফ্রান্স

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x