Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
০৮:৪৫, ০৭ আগস্ট ২০২৩
আপডেট: ০৮:৪৫, ০৭ আগস্ট ২০২৩
স্পোর্টস ডেস্ক
০৮:৪৫, ০৭ আগস্ট ২০২৩
আপডেট: ০৮:৪৫, ০৭ আগস্ট ২০২৩
আরও খবর
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ
ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ
ওয়ানডে বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক
০৮:৪৫, ০৭ আগস্ট ২০২৩
আপডেট: ০৮:৪৫, ০৭ আগস্ট ২০২৩
স্পোর্টস ডেস্ক
০৮:৪৫, ০৭ আগস্ট ২০২৩
আপডেট: ০৮:৪৫, ০৭ আগস্ট ২০২৩
বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। ছবি : ফেসবুকে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রোববার (৬ আগস্ট) সন্ধ্যা থেকেই বাড়তি সতর্কতা। বিমানবন্দরে ছিল গণমাধ্যমকর্মীদের ভিড়। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আগমন উপলক্ষে এমন আবহই দেখা গেল বিমানবন্দরে। অবশেষে তিনদিনের জন্য স্বপ্নের সেই সোনালী ট্রফি এসেছে বাংলাদেশে।

রোববার (৬ আগস্ট) দিনগত রাত ১২টা ২০ মিনিটে কালো একটি বাক্সে করে কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে বেরিয়ে আসে ট্রফি বহনকারী আইসিসির প্রতিনিধিদল। বিসিবির একটি প্রতিনিধি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি নিয়ে আগত অতিথিদের স্বাগত জানায়।

তিন দিন ঢাকায় থাকবে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটি। ভারত থেকে যাত্রা শুরু করেছিল বিশ্বকাপ ট্রফি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা ঘুরে বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে। ট্রফি প্রদর্শনের জন্য তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে।

বিসিবি থেকে আরও জানা গেছে, আজ সোমবার (৭ আগস্ট) প্রথমে পদ্মা সেতুতে ছবি তোলার জন্য নেওয়া হবে ট্রফি। সেখানে দুপুর ৩টা পর্যন্ত মাওয়া প্রান্তে রাখা হবে ট্রফি। এরপর ট্রফি নিয়ে যাওয়া হবে রাজধানীর একটি হোটেলে। যদিও ২০১৯ বিশ্বকাপের সময় ট্রফি নেওয়া হয়েছিল জাতীয় সংসদ ভবনে। 

আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেওয়া হবে ট্রফি। ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি থাকবে স্টেডিয়ামে।

শেষ দিন বুধবার (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ভক্তরা ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি দেখার সুযোগ পাবেন ভক্তরা। এরপর বাংলাদেশ থেকে ট্রফি যাবে কুয়েতে।

গত ২৭ জুন বিশ্বকাপের চিরায়ত ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর সেই ট্রফিটি বিশ্ব ভ্রমণ শুরু করে। ৪ সেপ্টেম্বর ফের ভারতে শেষ হবে ট্রফির এই যাত্রা। আইসিসি জানায়, এবার সবচেয়ে বেশি ১৮টি দেশে ভ্রমণ করছে বিশ্বকাপ ট্রফি।

ক্রিকেট বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট বিশ্বকাপ

১১ আগস্ট ২০২৫
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
১২ সেপ্টেম্বর ২০২৪
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
১২ জুন ২০২৪
বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, লাভ হলো বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ
  2. অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
  3. টেস্টে আরও ধারাবাহিক হওয়ার কথা বললেন শান্ত
  4. সুপার-সাব রুনার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
  5. অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন জ্যোতি
  6. উজবেকিস্তানের সঙ্গে ড্র করে বিরতিতে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x