Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৯:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ০৯:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
স্পোর্টস ডেস্ক
০৯:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ০৯:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
আরও খবর
রোনালদোর কাছে উইন্ডিজ ক্রিকেটারের আবদার!
চোটে পড়েছেন রোনালদো, কবে মাঠে ফিরবেন?
ক্লাবের মালিক হলেন রোনালদো
টানা দুই ম্যাচ বয়কট রোনালদোর, ছাড়তে পারেন সৌদি আরব
মায়ামিতে একসঙ্গে খেলবেন মেসি-রোনালদো?

রোনালদোর জোড়া গোলে আল-নাসেরের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক
০৯:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ০৯:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
স্পোর্টস ডেস্ক
০৯:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ০৯:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
ম্যাচে দুটি গোলই রোনালদো করেছেন বাম পায়ে। ছবি : আল-নাসেরের ফেসবুক ভেরিফায়েড পেজ

গ্যালারির দর্শকরা তখনও হয়তো ঠিকভাবে নড়েচড়ে বসেননি। এরমধ্যেই ম্যাচের চতুর্থ মিনিটে সাদিও মানের পাস খুঁজে নেয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রতিপক্ষের ডি বক্সের বাম কোণ থেকে রোনালদোর বাম পায়ের শট খুঁজে পায় আল-আহলির জাল। এই ম্যাচে আরও একটি গোল করেন রোনালদো। পর্তুগিজ তারকার জোড়া গোলের ম্যাচে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে সৌদি প্রো লিগে আল-আহলিকে ৪-৩ ব্যবধানে হারায় আল-নাসের।

ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামে আল-নাসের। শুরুতেই গোল পেয়ে দলের উদ্দীপনা বেড়ে যায়। চতুর্থ মিনিটে রোনালদোর করা গোলের পর ধার বাড়ে আক্রমণের। ১৭ মিনিটে নিকোলাস তালিসকার গোলে ব্যবধান দ্বিগুণ করে আল-নাসের। ৩০ মিনিটে ব্যবধান কমান ফ্র্যাঙ্ক ক্যাসি। প্রথমার্ধের যোগ করা সময়ে তালিসকার দ্বিতীয় গোলে ৩-১ থেকে বিরতিতে যায় আল-নাসের।

প্রো লিগের শীর্ষ দুই দলের লড়াইটা বেশ জমজমাট ও উপভোগ্য হয়েছে। পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে ম্যাচ। বিরতি থেকে ফিরে ব্যবধান কমান আহলির আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ। মিনিট দুয়েক বাদেই অবশ্য আবারও দলকে এগিয়ে নেন নাসের অধিনায়ক রোনালদো।

প্রতিপক্ষের কয়েকজন ডিফেন্ডারকে ছিটকে ফেলে ডি বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে পরাস্ত করেন আহলির গোলরক্ষককে।

৪-২ এ এগিয়ে থেকে অনেকটা নির্ভার ফুটবল খেলছিল নাসের। সে সুযোগে ৮৭ মিনিটে ফ্রেরাস আলব্রিকান গোল করলে ব্যবধান নেমে আসে ৪-৩ এ। ফের জমে ওঠে লড়াই। তবে, শেষ পর্যন্ত নিজেদের লিড ধরে রেখে জয়ের দেখা পায় আল-নাসের।

এ ম্যাচে জোড়া গোলের মধ্য দিয়ে চলতি লিগে টানা ছয় ম্যাচ গোল করলেন রোনালদো। লিগে ছয় ম্যাচে রোনালদোর গোল এখন সর্বোচ্চ নয়টি।

ক্রিস্টিয়ানো রোনালদো আল-নাসের

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিস্টিয়ানো রোনালদো

০৪ মার্চ ২০২৬
চোটে পড়েছেন রোনালদো, কবে মাঠে ফিরবেন?
২৬ ফেব্রুয়ারি ২০২৬
ক্লাবের মালিক হলেন রোনালদো
০৫ ফেব্রুয়ারি ২০২৬
টানা দুই ম্যাচ বয়কট রোনালদোর, ছাড়তে পারেন সৌদি আরব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন তাসকিন-সাইফ
  2. জানা গেল ডিপিএলের দলবদলের সময়
  3. নারী ক্রিকেটারদের সুখবর দিল আইসিসি
  4. বিসিবি সভাপতি হওয়া ছিল ভুল সিদ্ধান্ত : বুলবুল
  5. ডোপ টেস্ট নিয়ে মুখ খুললেন স্বর্ণজয়ী মাবিয়া
  6. ঢাকা লিগে থাকছে না রেলিগেশন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x