Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
০৮:২০, ১২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ০৮:২১, ১২ সেপ্টেম্বর ২০২৪
স্পোর্টস ডেস্ক
০৮:২০, ১২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ০৮:২১, ১২ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
বাংলাদেশি পেসারদের উন্নতিতে মুগ্ধ ডোনাল্ড
চার বছর পর জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ, কবে-কখন খেলা?
পেসারদের সাফল্যের কারণ জানালেন সাইফউদ্দিন
‘আমি তো বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি না’
ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

ক্রিকেটারদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ আজ

স্পোর্টস ডেস্ক
০৮:২০, ১২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ০৮:২১, ১২ সেপ্টেম্বর ২০২৪
স্পোর্টস ডেস্ক
০৮:২০, ১২ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ০৮:২১, ১২ সেপ্টেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : বিসিবি

সাফল্যের সুবাতাস বইছে দেশের ক্রিকেটে। পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সামনে ভারত সফর। পাকিস্তানকে সিরিজ হারানোর পরই বাংলাদেশ দলকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। এবার তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

নাজমুল হোসেন শান্তর দলের সঙ্গে আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। নিজ কার্যালয়ে ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন ড. ইউনূস। আজ দুপুরে অনুষ্ঠিত হবে সৌজন্য সাক্ষাৎটি। এ সময় উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। মুঠোফোনে এনটিভি অনলাইনকে খবরটি জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম।

জানা গেছে, যমুনাতে শান্ত-মিরাজদের সঙ্গে যাবেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। এ ছাড়া থাকতে পারেন কয়েকজন বোর্ড কর্মকর্তা। সেখানেই ক্রিকেটারদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে।

এর আগে সিরিজ জয়ের দিন মুঠোফোনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা। সেদিন মুঠোফোনে শান্তকে ড. ইউনূস বলেন, ‘সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন। পুরো জাতি তোমাদের জন্য গর্ববোধ করছে।’

সাদা পোশাকে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। বিশেষ করে বিদেশের মাটিতে তো বড় দলের বিপক্ষে সেই অর্থে বড় কোনো সাফল্য নেই বললেই চলে। এবার সেই পরিসংখ্যান বদলালো বাংলাদেশ। পাকিস্তানকে তাদেরই মাটিতে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতল লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকেই কেবল হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সেই তালিকায় যোগ হয়েছে পাকিস্তানের নাম। তা ছাড়া, পাকিস্তানের ঘরের মাঠে কেবল ইংল্যান্ডই পেরেছিল তাদের হোয়াইটওয়াশ করতে। ইংলিশদের পর এবার বাংলাদেশের কাছে একই লজ্জা পেলেন বাবর আজমরা।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
২৭ জানুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে : প্রধান উপদেষ্টা
২৬ জানুয়ারি ২০২৬
সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা
২৬ জানুয়ারি ২০২৬
সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়
২৪ জানুয়ারি ২০২৬
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম আজও অনুপ্রেরণা জোগায় : প্রধান উপদেষ্টা
২১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন হচ্ছে যত
২১ জানুয়ারি ২০২৬
এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
২০ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
২০ জানুয়ারি ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
২০ জানুয়ারি ২০২৬
দেশে নতুন চার থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
১৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অতীত ভুলে সামনে এগোতে চান জামাল
  2. বিশ্বকাপের আগে হঠাৎ বিতর্কে এমবাপ্পে
  3. প্রিমিয়ার লিগে কিংবদন্তিদের পাশে হালান্ড
  4. আইপিএলের প্লে-অফ চূড়ান্ত, জেনে নিন কবে কখন
  5. বল হাতে নাবিল মাস্টারের বিশ্ব রেকর্ড
  6. বিশ্বকাপে ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x