Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১০:২৫, ০২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:২৮, ০২ জানুয়ারি ২০২৫
স্পোর্টস ডেস্ক
১০:২৫, ০২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:২৮, ০২ জানুয়ারি ২০২৫
আরও খবর
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ফিরছেন তারকা অলরাউন্ডার
কোহলির ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ম্যাচে শূন্য
৭ মাস পর কোহলির প্রত্যাবর্তন, ফিরলেন শূন্য রানে
২৩ বছরেই শচীনকে ছাড়িয়ে গেলেন জাইসওয়াল
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক না পেয়ে হতাশ গাভাস্কার

জয়সওয়ালের আউট বিতর্কে মুখ খুলল স্নিকো কর্তৃপক্ষ

স্পোর্টস ডেস্ক
১০:২৫, ০২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:২৮, ০২ জানুয়ারি ২০২৫
স্পোর্টস ডেস্ক
১০:২৫, ০২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:২৮, ০২ জানুয়ারি ২০২৫
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। ছবি : এক্স

মেলবোর্ন টেস্টে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের বিরুদ্ধে রীতিমত ক্ষোভ উগরে দিচ্ছেন ভারতীয় সমর্থকরা। বিষয়টি নিয়ে এবার মুখ খুলল স্নিকো প্রযুক্তির উদ্ভাবক বিবিজি স্পোর্টসের প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান।

ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসে কয়েক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে ব্যাটে বা প্যাডে বল লেগেছে কি না, তা বুঝতে রিয়েল টাইম স্নিকো (আরটিএস) বা আল্ট্রা এজ এবং হট স্পটের সাহায্য নেওয়া হয়। স্নিকো মূলত শব্দকেন্দ্রিক ফল দেয়। বল যতটা জোরে বা তীব্রতার সঙ্গে ব্যাট বা প্যাড স্পর্শ করে, তরঙ্গ চিহ্ন ততটাই স্পষ্ট ফুটে ওঠে। হটস্পটে ফুটে ওঠে বল ব্যাট বা প্যাডের ঠিক কোন জায়গায় কতটুকু স্পর্শ করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্নিকো প্রযুক্তির উদ্ভাবক প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান যেন একেবারে দায়মুক্তি দিলেন শরফুদ্দৌলা সৈকতকে। নিজ প্রতিষ্ঠানের প্রযুক্তিপ্রধানেরও দায়িত্বে থাকা ব্রেনান কোড স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন বিতর্কিত এই আউট নিয়ে।

সেখানে তিনি বলেছেন, স্নিকো হালকা স্পর্শ বা আলত আঘাতের বিষয়টি সব সময় ধরতে পারে না, ‘(জয়সওয়ালের) এই শটটাও তেমনই একটা শট, যেটায় কোনো শব্দ হয়নি। স্নিকোও তা–ই কোনো শব্দ (তরঙ্গ চিহ্ন) দেখায়নি। আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনিও বলেছেন কোনো শব্দ হয়নি। সম্ভবত হট স্পটই এ ক্ষেত্রে সমাধান দিতে পারত।’

উল্লেখ্য, হট-স্পট নিয়ে একাধিক বিতর্কের পর ২০১৩ সালের অ্যাশেজ পরবর্তী সময়ে আর কখনই দেখা যায়নি এই প্রযুক্তি। স্নিকোতেই তাই ভরসা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু জয়সওয়ালের আউটে প্রযুক্তির তোয়াক্কা না করেই চোখের দেখায় বলের দিক পরিবর্তন অনুযায়ী জয়সওয়ালকে আউট দেন আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ যশস্বী জয়সওয়াল

সংশ্লিষ্ট সংবাদ: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

২৪ অক্টোবর ২০২৫
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ফিরছেন তারকা অলরাউন্ডার
১৯ অক্টোবর ২০২৫
৭ মাস পর কোহলির প্রত্যাবর্তন, ফিরলেন শূন্য রানে
০৬ জানুয়ারি ২০২৫
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক না পেয়ে হতাশ গাভাস্কার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কত টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
  2. ট্রাম্প এবার মেসিকে বললেন, ‘তুমি হয়তো পেলের চেয়েও ভালো’
  3. এবার আমির বললেন, ক্যাচ ছেড়ে দিলে আমি কী করব?
  4. বারবার গোল বাতিল হওয়ায় ভয়ে ছিল উত্তর কোরিয়াও
  5. উত্তর কোরিয়ার কাছে হেরে যা বললেন বাটলার
  6. উত্তর কোরিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x