Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
২৩:১০, ১০ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১২, ১০ জানুয়ারি ২০২৫
ক্রীড়া প্রতিবেদক
২৩:১০, ১০ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১২, ১০ জানুয়ারি ২০২৫
আরও খবর
প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
তামিম ইস্যুতে বিবৃতি দিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব
বিসিবিকে তামিমের পরামর্শ, যা বললেন পরিচালক
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক
জাহানারার ঘটনায় বিসিবির অধীনে তদন্ত চান না তামিম

আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন না তামিম 

ক্রীড়া প্রতিবেদক
২৩:১০, ১০ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১২, ১০ জানুয়ারি ২০২৫
ক্রীড়া প্রতিবেদক
২৩:১০, ১০ জানুয়ারি ২০২৫
আপডেট: ২৩:১২, ১০ জানুয়ারি ২০২৫
তামিম ইকবাল। ছবি : এএফপি

বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে তামিম ইকবালকে? গেল এক মাস ধরে ক্রিকেট পাড়ায় সবচেয়ে বেশি উচ্চারিত বাক্য এটি। চলমান বিপিএলেও ঘুরেফিরে আলোচনায় ছিলেন তামিম। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পেতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই নিয়ে দফায় দফায় অধিনায়ক ও নির্বাচকরা বৈঠক বসেছেন তামিমের সঙ্গে। কিন্তু কিছুতেই মেলেনি সমাধান। ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেট আর দেখা যাবে না বাঁহাতি এ ওপেনারকে। 

আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নিজের সিদ্ধান্ত জানিয়ে লম্বা স্ট্যাটাস দিয়েছেন তামিম। জানিয়েছেন, নিজের না ফেরার কারণ। সেই সঙ্গে না ফিরতে পারায় তার ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। 

নিজের ফেসবুক পাতায় তামিম লিখেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি।' 

গেল কিছুদিন ধরে তামিমের ফেরা নিয়ে মিডিয়ার প্রচারণা নিয়েও লিখেছেন তামিম, 'অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।' 

তামিম আরও লেখেন, 'অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।' 

জাতীয় দলে না ফেরার কারণ ব্যাখ্যা করে বাঁহাতি ওপেনার লিখেছেন, '২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তারপরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।' 

শেষে নিজের ছেলের প্রতি বার্তা ও ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করে যোগ করেন, 'ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’

তামিম ইকবাল

সংশ্লিষ্ট সংবাদ: তামিম ইকবাল

১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
০৯ জানুয়ারি ২০২৬
তামিম ইস্যুতে বিবৃতি দিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব
০৯ জানুয়ারি ২০২৬
বিসিবিকে তামিমের পরামর্শ, যা বললেন পরিচালক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঋতুপর্ণা-আফঈদাদের সাহসী ফুটবলে দাপুটে লড়াই
  2. সম্মান না পেলে ক্রিকেটে ফিরবেন না বিজয়
  3. নারী এশিয়ান কাপ: চীনের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ
  4. শেষ দিকে গোল হজম করে প্রথমার্ধ শেষে পিছিয়ে বাংলাদেশ
  5. পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা
  6. নারী এশিয়ান কাপ : চমক দিয়ে চীনের বিপক্ষে একাদশ সাজাল বাটলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x