বিতর্কের মাঝেই মাঠে গড়াল প্রথম বিভাগ ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর থেকেই অনিশ্চিত হয়ে পড়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়ানো। বিসিবি নির্বাচন বয়কট করা বেশ কিছু ক্লাব ঘরোয়া লিগও বর্জনের ঘোষণা দেয়। ক্লাবগুলোর সঙ্গে বেঠকের পরও আসেনি কোনো সমঝোতা। যেটি আরও বেশি শঙ্কা তৈরি করেছি।
সেসব বির্তকের মাঝেই শঙ্কা মাড়িয়ে মাঠে গড়ালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আজ রোববার (১৪ ডিসেম্বর) ১২ দলকে নিয়ে শুরু হয়েছে লিগ। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব।
মূলত ২০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে এবার বিসিবি নির্বাচনের কারণে খেলা বর্জন করেছে প্রথম বিভাগের আটটি ক্লাব। তাদের ছাড়াই হচ্ছে টুর্নামেন্ট।
এর আগে গতকাল অংশ গ্রুহণ না করা আট ক্লাবের ক্রিকেটাররা সব দলকে নিয়ে লিগ আয়োজনের দাবিতে বিসিবিতে স্বারকলিপি দিয়েছিল। এর আগে বিসিবি কার্যালয়ের সামনে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনও করেন তারা।
গত মৌসুমে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলা আসাদুজ্জামান প্রিন্স বলেন, ‘২০ দল নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করতে হবে। আর নয়তো ২০ দলের সকল ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে হবে।’
প্রিন্স আরও বলেন, ‘১২ দলের ভাইরা ভালো পেমেন্ট নিয়ে ক্রিকেট খেলতে পারবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ টাইটেলে, আর অন্য ভাইরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নাম দিয়ে ক্রিকেট খেলতে আসবে আর সেখানে পারিশ্রমিক হবে ৫০-৬০ হাজার টাকা। আমার মনে হয় এটা একটা বৈষম্য।’

স্পোর্টস ডেস্ক