টস জিতে বোলিংয়ে রাজশাহী
টস করছেন রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক। ছবি : রাজশাহী ওয়ারিয়র্স
প্লে-অফ নিশ্চিত হয়েছে দুদলেরই। তাদের সামনে লড়াইটা সেরা দুইয়ে থাকার। রাজশাহী ওয়ারিয়র্সের সেই জায়গাটাও নিশ্চিত। এমন অবস্থায় আজ শনিবার (১৭ জানুয়ারি) তারা মোকাবিলা করছে চট্টগ্রাম রয়্যালসকে। দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে রাজশাহী।
গ্রুপপর্বে রাজশাহীর এটি শেষ ম্যাচ। পুরো আসরে দুর্দান্ত খেলেছে নাজমুল হোসেন শান্তরা। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে তারা।
চট্টগ্রামও আছে ছন্দে। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট তাদের। দলটি আছে দুইয়ে। আজ জিতলে সুযোগ শীর্ষে ওঠার।
গ্রুপপর্বে এর আগে একবার মুখোমুখি হয়েছিল দল দুটি। সিলেটের জমজমাট সেই ম্যাচে শেষ হাসি হেসেছিল চট্টগ্রাম, জিতেছিল ২ উইকেটে। রাজশাহীর জন্য আজ তাই প্রতিশোধের মঞ্চ এটি।

ক্রীড়া প্রতিবেদক