Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:০৩, ২৪ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:০৩, ২৪ জানুয়ারি ২০২৬
আরও খবর
নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তনের সিদ্ধান্ত বিসিবির
বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন
তামিমের নেতৃত্বে বিসিবির প্রথম বোর্ড সভা চলছে
অসমাপ্ত ক্রিকেট ম্যাচ থেকে বিসিবির চেয়ারে ‘ক্রিকেটার’ তামিম
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে : হাসনাত আব্দুল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:০৩, ২৪ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ২৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:০৩, ২৪ জানুয়ারি ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ‘না’ খেলার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে খেলতে ডাকা হচ্ছে স্কটল্যান্ডকে।

বাংলাদেশের ভারতে গিয়ে না খেলার বিষয়ে সিদ্ধান্তের দোলাচলের মাঝেই গণমাধ্যমে সংবাদ হয়েছে, বাংলাদেশকে বাদ দেওয়া হলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান। এ নিয়ে বেশকিছু প্রতিবেদন করেছে দেশটির গণমাধ্যম।

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যখন চূড়ান্ত, তখন কি করবে পাকিস্তান? বাংলাদেশের অনেক সমর্থকের মনেই এখন এই প্রশ্ন উঁকি দিচ্ছে। সেই প্রশ্নের উত্তর কিছুটা মিলেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আজ শনিবার (২৪ জানুয়ারি) লাহোরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানেই ওঠে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের সঙ্গে আইসিসি অন্যায় আচরণ করছে বলে মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

আরও পড়ুন : বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের আশা শেষ, কোন দল যাচ্ছে ভারতে

মহসিন নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনারা দ্বিমুখী নীতি বজায় রাখতে পারেন না। যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু অন্য দেশের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা করা হয়।’

‘সে কারণেই আমরা এই অবস্থান নিয়েছি, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপ খেলতে দেওয়া উচিত। তারা ক্রিকেটের অন্যতম প্রধান অংশীদার এবং এই অন্যায় কোনোভাবেই করা উচিত নয়’, যোগ করেন মহসিন নাকভি।

এরপরই নাকভির কাছে প্রশ্ন করা হয়, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা। সেই প্রশ্নের উত্তরে মহসিন নাকভি জানান, এই সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর ফিরে আসার অপেক্ষা করছি।’ এর সঙ্গে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরে নাকভির কাছে জানতে চাওয়া হয়, যদি শেষ পর্যন্ত পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলে। তাহলে কোনো ‘প্ল্যান বি’ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি রসিকতা করে বলেন, ‘আগে সিদ্ধান্তটা আসতে দিন, আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি—সবই আছে।’

এর আগে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুর সমাধান করতে গত বুধবার (২১ জানুয়ারি) জরুরি বোর্ড সভা ডেকেছিল আইসিসি। ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, সভায় ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে বাংলাদেশের ভারতে গিয়ে খেলার কোনো বিকল্প নেই বলে জানায় আইসিসি।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়, আইসিসির এই সিদ্ধান্ত বদলাতে আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি বা ডিআরসিতে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের নিয়মের ১.৩ ধারা অনুযায়ী, বাংলাদেশের আবেদন খারিজ করে দিয়েছে তারা।

PCB Chairman Mohsin Naqvi's media talk at Gaddafi Stadium, Lahore.#PakistanCricket | #PCB pic.twitter.com/WYvLGbqeEq— Pakistan Cricket (@TheRealPCB) January 24, 2026

ডিআরসির ১.৩ ধারায় বলা হয়, আইসিসি কিংবা এর অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগ হিসেবে কাজের এখতিয়ার নেই ডিআরসির।

পরে ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে আজ শনিবার সকালে চিঠি লিখেছে আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা।

আরও পড়ুন : আবারও খারিজ হলো বাংলাদেশের আবেদন

ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়, একইসঙ্গে আইসিসির সব বোর্ড সদস্যের কাছেও চিঠি লেখেন সিইও সঞ্জোগ গুপ্তা। এতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির সিদ্ধান্ত মেনে চলছে না। ফলে এখন বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর উপায় নেই।

বিসিবি পিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বিসিবি

০৮ এপ্রিল ২০২৬
বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন
০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বে বিসিবির প্রথম বোর্ড সভা চলছে
০৮ এপ্রিল ২০২৬
অসমাপ্ত ক্রিকেট ম্যাচ থেকে বিসিবির চেয়ারে ‘ক্রিকেটার’ তামিম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক যুগ পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
  2. অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে বুলবুলের বিবৃতি
  3. তামিমকে যে পরামর্শ দিলেন ইমরুল
  4. বিসিবি নির্বাচনে অংশ নেবেন কি না, জানালেন তামিম
  5. ভিয়েতনামের বিপক্ষেও হার দেখল বাংলাদেশ
  6. দায়িত্ব পেয়েই যে কাজে নজর দিচ্ছেন তামিম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x