চীনকে রুখে দিয়ে বিরতিতে বাংলাদেশ
এবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে চীনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যোজন যোজন এগিয়ে থাকা দলটির সঙ্গে দাপুটে ফুটবল না খেললেও প্রধমার্ধে তাদের আটকে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল।
আজ শনিবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ননথাবুরি প্রোভিন্সিয়াল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে চীনকে রুখে দিয়ে গোল শূন্য সমতায় থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।
শক্তি-সামর্থ্য, অতীত ইতিহাস কিংবা র্যাঙ্কিং-- সবকিছুতেই বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে চীন। কদিন আগেও চীনের মূলদলের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল হজম করেছিল বাংলাদেশ। তবে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমার্ধে চীনকে জাল খুঁজে নিতে দেয়নি পিটার বাটলারের দল।
প্রথমার্ধে ৬১ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য নয়টি শট নিয়েছে চীন। এর মধ্যে লক্ষ্যে রাখতে পেরেছে দুটি। বিপরীতে ৩৯ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য একটি শট নিতে পেরেছে বাংলাদেশ। ওই একটিই লক্ষ্যে ছিল।

স্পোর্টস ডেস্ক