Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ০৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৬, ০৪ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ০৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৬, ০৪ এপ্রিল ২০২৬
আরও খবর
ভিয়েতনামের বিপক্ষেও হার দেখল বাংলাদেশ
বাংলাদেশের সামনে আজ শেষ আটে ওঠার চ্যালেঞ্জ
চীনকে রুখে দিয়ে বিরতিতে বাংলাদেশ
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: থাইল্যান্ডের বিপক্ষে স্বপ্নের শুরুর পর বিষাদে সমাপ্তি বাংলাদেশের
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

চীনের বিপক্ষে ভালো খেলেও হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ০৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৬, ০৪ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৭:২৫, ০৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৬, ০৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-চীন অনূর্ধ্ব-২০ নারী ফুটবল ম্যাচের দৃশ্য। ছবি : বাফুফে

শক্তি-সামর্থ্য, অতীত ইতিহাস কিংবা র‌্যাঙ্কিং– সবকিছুতেই বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে চীন। এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের প্রথমার্ধে সেই দলকে রুখে দিয়েছিল বাংলাদেশ। তবে পুরো ম্যাচে তাদের আটকাতে পারেনি কোচ পিটার বাটলারের শিষ্যরা। ফলে হার দিয়েই শেষ হয়েছে ম্যাচ।

আজ শনিবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ননথাবুরি প্রোভিন্সিয়াল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

এ নিয়ে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে দুই ম্যাচ খেলে দুটিতেই হারল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ। বর্তমানে টেবিলের তিন নম্বরে আছে আফঈদা খন্দকার-অর্পিতা বিশ্বাসরা। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চীন। আর ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাইল্যান্ড।

পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নিয়েছে চীন। এর মধ্যে লক্ষ্যে রাখতে পেরেছে ছয়টি। বিপরীতে ৩৪ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য একটি শট নিতে পেরেছে বাংলাদেশ। ওই একটিই লক্ষ্যে ছিল।

প্রথমার্ধের দৃঢ়তা দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বিরতি থেকে ফিরে প্রথম মিনিটেই গোল হজম করে বসে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ৪৬তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে চীন। বল নিয়ে ঢুকে পড়ে বক্সের মধ্যে। বাইলাইনের কাছে দুরূহ কোণ থেকে বক্সের মধ্যে কাটব্যাক করেন ওয়াং ইউজিয়া। পাশে থাকা মার্কারকে ফাঁকি দিয়ে টোকা দিয়ে বল জালে পাঠান ইউ শিংইউয়ে।

ম্যাচের ৫৮ মিনিটে আবারও বিপদে পড়তে যাচ্ছিল বাংলাদেশ। ডানপ্রান্তে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ওয়াং ইউজিয়া ক্রস বাড়ান বক্সে। সেটি পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি আফঈদা। বল যাচ্ছিল গোলবারের দিকে। শেষ মুহূর্তে সেটিকে গ্লাভসবন্দি করেন গোলরক্ষক মিলি।

ম্যাচের ৮০তম মিনিটে বক্সের সামনে চীনের ফুটবলারকে ফাউল করেন মমিতা খাতুন। ফ্রি-কিক থেকে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন ওয়াং আইফাং। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বলের হাত ছুঁইয়েছিলেন। তবে, গতির কাছে পরাস্ত হন তিনি।

এক মিনিট পর আবারও বাংলাদেশের বক্সে ভীতি ছড়ায় চীন। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে চীন। গতির ঝলকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ইউ জিয়াকি। বক্সে ক্রস বাড়ান তিনি। সেটিকে পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি আফঈদা খন্দকার। ফিরতি বল পেয়ে আবারও গোলে শট নিয়েছিলেন ইউ জিয়াকি, তবে বল চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের মধ্যে ক্রস বাড়িয়েছিল চীন। সেটি নিয়ন্ত্রণে নিয়ে গোলের জন্য শটও করেছিলেন ইউ জিয়াকি। কিন্তু সেটি ব্লক করে দেন আফঈদা। পরে বল দখলে নেন বাংলাদেশের গোলরক্ষক।

এর আগে গত মাসে এশিয়ান কাপের মঞ্চে চীনের মূল দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল নারী এশিয়ান কাপ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

০৭ এপ্রিল ২০২৬
ভিয়েতনামের বিপক্ষেও হার দেখল বাংলাদেশ
০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সামনে আজ শেষ আটে ওঠার চ্যালেঞ্জ
০৪ এপ্রিল ২০২৬
চীনকে রুখে দিয়ে বিরতিতে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কাদের নিয়ে কাজ করবেন রফিক, জানাল বিসিবি
  2. মিরপুরে নতুন মেশিন, জেনে নিন এর কাজ
  3. উজবেকিস্তানের সঙ্গে ড্রয়ে অপেক্ষা বাড়ল বাংলাদেশের
  4. মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী
  5. চেন্নাইকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু
  6. বিসিবির তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x